চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতার্তদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীতবস্ত্র বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in রাজনীতি
A A
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে যুবলীগের নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লালবাগ কেল্লা এলাকায় এ কর্মসূচী সম্পন্ন করা হয়।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং সহ-সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টুর সার্বিক সহযোগিতায় ১০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে নিখিল বলেন, আজ আপনারা বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছেন বলেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে, স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়ন হয়েছে, কিছু দিনের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন হবে। এ রকম অসংখ্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অসহায়-আশ্রয়হীন মানুষকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।

তিনি বলেন, ‘বিএনপি-জামাতের আমলে আমার মা-বোনদের উপর নানা ধরণের অত্যাচার-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা নিশ্চয় সেটা ভুলে যাননি। ওরা যখনই ক্ষমতায় এসেছে এদেশের সাধারণ মানুষের টাকা, এতিমের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই শীতে কত মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু কেউ বলতে পারবেন না বিএনপি-জামাত কাউকে একটা শীতবস্ত্র বিতরণ করেছে। অথচ আওয়ামী লীগের নেতা-কর্মীরা, যুবলীগের নেতা-কর্মীরা করোনা থেকে শুরু করে এই তীব্র শীতের সময়েও আপনাদের পাশে রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মুকবুল হোসেন, যুবলীগের উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো: আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো: মুক্তার হোসেন চৌধুরী কামাল, দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, সৈয়দ আহম্মেদ, উত্তরের সহ-সভাপতি সাব্বির আলম লিটু, দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ মারশিদ শুভ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহম্মেদ ফালানসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Tags: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগযুবলীগ
Previous Post

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক

Next Post

হাসপাতালের ফ্লোরে নয়, সব রোগী বেডে চিকিৎসা নেবে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
চাকরির জন্য মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের ফ্লোরে নয়, সব রোগী বেডে চিকিৎসা নেবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জন্য মুসল্লিরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT