চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির বাসভবনের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
7:09 অপরাহ্ন 14, মে 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জবি শিক্ষার্থীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ভিজে ও রোদে পুরেই চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ তিন দফা দাবির ‘লং মার্চ’। প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে শিক্ষার্থীদের আন্দোলন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলেও পুলিশি বাঁধায় পড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেয় তারা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত ঝড়ে, প্রশাসন কী করে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তে বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’, ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশান’, ‘জবিয়ানের একশন, ডাইরেক্ট একশন’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বৈষম্যবিরোধী আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো৷ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে দাবি আদায় করেই আমরা ফিরবো৷

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হোসেন বলেন, আমাদের দাবি আদায়ে পুলিশের যে অতর্কিত লাঠিচার্জ হয়েছে তার বিচার চাই৷ আমাদের তিন দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব৷

এর আগে শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন আসেন৷ এসময় তারা বলেন, তিন দফা দাবি মানলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর হবে।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি শিক্ষার্থীজবি শিক্ষার্থীদের অবস্থানজবি শিক্ষার্থীদের বিক্ষোভ
Previous Post

নতুন সিজনে সেই পুরনো চেহারা— নেটিজেনদের উচ্ছ্বাস

Next Post

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের

Next Post
ট্রাম্প ও সিরিয়ার প্রতিনিধি সাক্ষাৎকারে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের

প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার জন্য উদ্বুদ্ধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT