চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে ১৭ বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:04 অপরাহ্ন 15, মে 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি শিক্ষার্থীরা বাসে হেনস্তার প্রতিবাদে ১৭ বাস আটকে রেখেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-সাভারগামী মৌমিতা পরিবহনের বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের এক ছাত্রীকে হেনস্তা করার জেরে ওই পরিবহনের ১৭টি বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটক করা হয়। ওইদিন রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসগুলো আটক ছিল। এর আগে, গত ১৪ মে সন্ধ্যায় সাভারের ব্যাংক টাউন থেকে ক্যাম্পাসে ফেরার পথে হেনস্তার ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে সাভারের ব্যাংক টাউন থেকে টিউশন করিয়ে মৌমিতা বাসে ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। তখন বাসের সহযোগী (হেল্পার) ভাড়া চাইলে ভাঙতি না থাকায় ১০ টাকার স্থলে ১০০ টাকা দেন তিনি। পরবর্তীতে রেডিও কলোনি এলাকায় পৌঁছালে ওই সহযোগী বাস আর সামনে যাবে না বলে যাত্রীদের জানান।

সেসময় বাকি টাকা ফেরত চাইলে বাসের ওই সহযোগী ভুক্তভোগীকে কটুক্তি করে ও পুনরায় ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে। এছাড়া ওই সময় বাসের চালক, সহযোগী বাজেভাবে ইঙ্গিতের মাধ্যমে হেনস্তা করে বলে জানান ভুক্তভোগী। এ ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তির দাবিতে বাসগুলো আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

হেনস্তার ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়া হবে না বলে জানায় ভুক্তভোগীর বিভাগের শিক্ষার্থীরা।

তবে আটককৃত বাসের একাধিক চালক অভিযোগ করে বলেন, ঘটনার সাথে আমরা কেউ জড়িত ছিলাম না। অথচ, বাস আটকানোর সময় আমাদেরকে মারধর করা হয় ও আমাদের মোবাইল জোর করে নিয়ে যায় শিক্ষার্থীরা। পরে ১ ঘণ্টা পরে মোবাইল ফেরত দেয়। বাস মালিকের সম্পত্তি, কিন্তু মোবাইল তো আমাদের পার্সোনাল জিনিস। তাছাড়া আমাদেরকে মারবে কেন? আমরা তো তখন বাস থামিয়ে দিয়েছিলাম। এখন পর্যন্ত আমাদের ১৭টি বাস জাহাঙ্গীরনগরের ওখানে আটক আছে।

এ ঘটনায় ইতোমধ্যে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির বলেন, বাস কর্তৃপক্ষকে দ্রুত ওই বাসের হেল্পার ও চালককে শনাক্ত করে আমাদের জানাতে বলেছি। পাশাপাশি, পুলিশও অভিযুক্তদের শনাক্ত করার জন্য চেষ্টা করছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু

Next Post

ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন লামিচানে

Next Post
খালাসপ্রাপ্ত লামিচানে, জনসমাগমের মাঝে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন লামিচানে

এলিনা শাম্ম্মী ক্যারেকটার আর্টিস্ট হিসেবে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারেকটার আর্টিস্টদের পাহাড় ঠেলে আগাতে হয়: এলিনা শাম্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT