চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় জবি ছাত্রীকে হল ছাড়ার হুমকি

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:35 অপরাহ্ন 13, মে 2023
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, শিখা ও শিক্ষার প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দুই ছাত্রীকে সিট ছেড়ে দেওয়ার জন্য হুমকির অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই ছাত্রলীগ কর্মী।

শনিবার (১৩ মে) ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তৃতীয় তলার কমন রুমে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই ছাত্রী উভয়ই বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী। একই হলের আবাসিক ছাত্রী ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজির কর্মী ছাইরা ছামছি নিপুন ও নাজমুন নাহার স্বর্ণাসহ তার সহযোগীরা মধ্যরাতে হলের কমনরুমে ডেকে নিয়ে এমন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এঘটনার পরে নিজের কক্ষে ফিরে অজ্ঞান হয়ে পড়েন এক ভুক্তভোগী। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলায় তাদেরকে ডাকলে তারা একটু দেরীতে যান। দেরীতে যাওয়ায় তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত দু’ছাত্রলীগ নেত্রী। এসময় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় তাদেরকে হলের সিট ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হয়।

ভুক্তভোগী এক ছাত্রী জানান, ‘আমরা ছাত্রলীগের কর্মসূচিতে যাইনি বলে আমাদেরকে আগামী মাসের ১ তারিখে হল থেকে নেমে যেতে বলেন। ছাত্রলীগের এক বড় ভাইয়ের নাম করে ওনারা বলেন, ওনাকে বলতে অন্য সিট দেখতে নয়তো বাসা দেখে দিতে।’

তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নিপুন। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। ষড়যন্ত্র করে মিথ্যা ছড়ানো হচ্ছে।’ অভিযোগ অস্বীকার করেন আরেক ছাত্রলীগ কর্মী নাজমুন্নাহার স্বর্ণা পাটোয়ারীও। তিনি বলেন, ‘হলে এমন কোনো ঘটনাই ঘটেনি।’

শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজি বলেন, ‘হলের বড় বোন আম খাওয়ার জন্য ছোট বোনকে ডেকেছিল। আসতে দেরী করলে একটু রেগে কথা বলেছিল। এটা তেমন কোন বিষয় না। হলে থাকতে হলে এমন ছোট ঘটনা ঘটে। এখানে অজ্ঞান হয়ে যাবার কোন ঘটনা ঘটেনি।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ‘আমার কাছে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Tags: ছাত্রলীগজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
Previous Post

ঘূর্ণিঝড় ‘মোখা’: যুক্তরাষ্ট্রের ১১ নম্বর সতর্কতা সংকেত

Next Post

এক রাতে মৃত ১৭০০ গ্রামবাসী, তিন হাজার গবাদি পশু! 

Next Post
দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু ও নারী, মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক রাতে মৃত ১৭০০ গ্রামবাসী, তিন হাজার গবাদি পশু! 

বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, প্রায় ১২ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT