চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগরে ছাত্রদল-বাগছাস কমিটি নিয়ে ছাত্র ইউনিয়নের উদ্বেগ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
9:10 অপরাহ্ন 10, আগস্ট 2025
in রাজনীতি, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও বাংলাদেশ ছাত্রদল-বাগছাস কমিটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কমিটিতে হত্যা মামলার পলাতক আসামিরা পদ পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাবি ছাত্র ইউনিয়ন।

রোববার (১০ আগস্ট) জাবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মো: রেদওয়ান সিকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনা জাকসুর নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী শামীম মোল্লা হত্যার মামলার তদন্ত চলমান থাকা অবস্থায় অভিযুক্তদের বিভিন্ন ছাত্ররাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ন্যায়বিচার প্রক্রিয়া ও ক্যাম্পাসের নৈতিক পরিবেশের জন্য গুরুতর হুমকি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত কমিটিতে মামলার পলাতক আসামি হামিদুল্লাহ সালমানকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি ও বর্ধিত কমিটির সদস্য,রাজু আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ রাজন মিয়াকে সদস্য করা হয়েছে। একইভাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে শামীম মোল্লা হত্যা মামলায় অভিযুক্ত আহসান লাবিবকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

এসব পদায়ন, তদন্তাধীন গুরুতর অপরাধে অভিযুক্তদের জন্য ‘অস্বাভাবিক রাজনৈতিক বৈধতা’ তৈরি করছে বলে দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৯ সালের ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ শীর্ষক আন্দোলনের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও দমন-পীড়নে মদদদাতা আওয়ামী লীগের দোসর সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে এখনও বহাল আছেন। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার সহযোগী কিছু আওয়ামীপন্থী শিক্ষকও স্বপদে বহাল থেকে বিচারের বাইরে রয়েছেন। এসবই জাকসুর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির পথে অন্তরায়।

প্রশাসন,রাজনৈতিক সংগঠন এবং সব অংশীজন সহনশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এলে জাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Tags: জাবি ছাত্র ইউনিয়নজাবি ছাত্রদলজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

৬৯ বছর বয়সে ইফতেখারুল ইসলামের কিলিমাঞ্জারো জয়

Next Post

‘ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছে না যুক্তরাষ্ট্র’

Next Post

'ভারতের দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছে না যুক্তরাষ্ট্র'

প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT