চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ছাত্রী হলে চুরি, আতঙ্কে শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
1:05 অপরাহ্ন 08, মার্চ 2023
in শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ ও সবুজ উদ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক ছাত্রী হলে ঢুকে ১১’শ টাকা চুরি ও ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার ৭ই মার্চ ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় হলের ওয়ার্ডেন রনি বসাককে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে হলের ১২৬ নম্বর কক্ষে জানালার কাছে দাঁড়িয়ে একজন লোক অনেকক্ষণ ধরে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ছাত্রীদের জড়ো হওয়া দেখে পালিয়ে যান ওই ব্যক্তি। এসময় ১১৫ নম্বর কক্ষে একটি চিকন বাঁশ ঢুকিয়ে মানিব্যাগ নেওয়ার চেষ্টা করে। পরে রুমের শিক্ষার্থীদের চিৎকারের সাথে সাথে ওই ব্যক্তিও পালিয়ে যায়।

এছাড়া ওইরাতে হলের এক ছাত্রীর ৫০০ টাকা ও আরেক ছাত্রীর ৬০০ টাকা চুরি হয় বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের প্রাণিবিদ্যা বিভাগের এক ছাত্রী চ্যানেল আইকে বলেন, ‘ভোর সাড়ে ৫ টার দিকে আমাদের হলের ১১৫ নম্বর রুমে মেরামতহীন জানালা দিয়ে একটি বাঁশ প্রবেশ করিয়ে ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। এ অবস্থায়  জানালার পাশে থাকা আমার রুমমেটসহ বাকি রুমমেট এবং আমি চিৎকার করে উঠি। পরে জানতে পারি, হলে তখন চোর প্রবেশ করেছিল।’

তিনি আরও বলেন, ‘হলে আমরা আতঙ্কে আছি। জানালাটা দীর্ঘদিন যাবৎ নষ্ট আছে, হলকর্মীদের বিষয়টি জানানো হলেও জানালাটি উনারা মেরামত করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে এত বেখেয়াল কেন আমি বুঝি না। আমাদের নিরাপত্তা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।’

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অবশ্যই বিষয়টি ছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন। প্রায় ১১’শ টাকার মতো চুরি হয়েছে বলে শুনেছি। এছাড়াও ছাত্রীদের সাথে কথা বলে জানলাম তাদেরকে ওই ব্যক্তি অনেকক্ষণ ধরে গালিগালাজ করেছে৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে এর ব্যবস্থা নেয়া হবে।

Tags: জাবিশেখ হাসিনা হল
Previous Post

অনাবাদী জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ

Next Post

বলিউড সিনেমায় নারীর সংগ্রাম

Next Post
বিভিন্ন বলিউড নারীর সংগ্রাম ও শক্তির প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড সিনেমায় নারীর সংগ্রাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৈঠকে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ অভিবাসীদের সরিয়ে দেয়া হবে: ঋষি সুনাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT