চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
12:34 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
আনন্দিত হাসি সহ যুবক ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল হর্ন না শোনার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক সহ-সভাপতির বিরুদ্ধে। তবে এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্ত পরাগ হোসেনের।

বুধবার ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী অভিযোগপত্রে লিখেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় পেছন থেকে মোটরসাইকেলের হর্ন দেন জবি ছাত্রলীগের সহ-সভাপতি পরাগ হোসেন। হর্ন শুনতে না পাওয়ায় তাকে ডেকে চড়-থাপ্পড় মারেন এবং গালিগালাজ করেন পরাগ। এরপর সবার সামনে ক্ষমা চাইতে বলে। তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোয় আবার চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে ভুক্তভোগীকে শারীরিকভাবে আহত করেন অভিযুক্ত ওই নেতা।

ভুক্তভোগী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, আমি কিছু না করার পরও কেন আমাকে অন্যায়ভাবে চড়-থাপ্পড় মারলো জানি না। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তবে এ ঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অভিযুক্ত পরাগ হোসেন। শাখা ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের নেতারা রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়েছে বলে অভিযোগ তার।

তিনি বলেন, আমার একজন ছোট ভাইয়ের সাথে ভুল বুঝাবুঝি হয়েছিল। পরে বড় ভাই হিসেবে তাকে আমি আপনও করে নিয়েছি। মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক রাজনৈতিকভাবে হেয় করার জন্য এবং পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য এটি নিয়ে ষড়যন্ত্র করছে।

শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, তার বিরুদ্ধে যেহেতু প্রক্টর স্যারের নিকট অভিযোগ গেছে। নিয়ম অনুযায়ী ঘটনার তদন্ত হবে, তদন্তে দোষী প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তাফা কামাল বলেন, আমি অভিযোগ গ্রহণ করেছি। আগামীকাল বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে উপাচার্যের কাছে অভিযোগ দেয়ার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে বলা হয়েছে।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
Previous Post

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Next Post

আহমেদ রুবেলকে শ্রদ্ধা জানাবে চ্যানেল আই

Next Post
আহমেদ রুবেলকে শ্রদ্ধা জানাতে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদ রুবেলকে শ্রদ্ধা জানাবে চ্যানেল আই

Parliament House in Dhaka, Bangladesh, under a blue sky. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ১২টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT