চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতিকে পেটানোর অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:02 অপরাহ্ন 21, অক্টোবর 2024
in শিক্ষা
A A
জবি ছাত্রদলের নেতার ছবি, গ্লাস পরিহিত যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টা পদ পেতে প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন ও রিয়ান রাব্বি কিন-কে মারধর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ছাত্রদল নেতা নাহিয়ান বিন হক অনিক শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হামলার সময় তার সহযোগী হিসেবে ছিল রাশেদ বিন হাশিম। দুইজনেই কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতের অনুসারী।

জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবসে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতি টিএসসিতে এলে রোববার রাতে  মারধরের শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন টিএসসির সিরাজের চায়ের দোকানে আল আমিন জুনিয়রদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অতর্কিত হামলা করে অনিক ও তার সহযোগীরা। সেসময় দোকানের কয়েকটি গ্লাস ও জিনিসপত্র ভাঙচুর করে তারা।

হামলার শিকার রিয়ান রাব্বি কিন বলেন, আমরা রোববার সিনিয়র জুনিয়র সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম৷ এসময় ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি আল আমিন উপস্থিত ছিলেন। একপর্যায়ে নাহিয়ান বিন হক অনিক ও রাশেদ বিন হাশিমের নেতৃত্বে আল আমিনকে হামলা করা হয়। তখন আমি আল আমিন ভাইকে সেভ করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি, আমি এখনও ট্রিটমেন্ট নিচ্ছি। ওরা পূর্বপরিকল্পিতভাবে আসে। ওরা রানিং ছাত্রদল করে ওরাই সব। এটাই ওদের কথা। সব ওদের।

জানা যায়, ছাত্রদল নেতা অনিক নেত্রকোনা জেলার হয়ে থাকলেও রাজনৈতিক প্রভাবে ময়মনসিংহ জেলার উপদেষ্টা হতে চান। তবে এতে বিরোধিতা করেন ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের অন্য শিক্ষার্থীরা।  এতে ক্ষিপ্ত হয়ে মারধর করে অনিক ও তার সহযোগীরা। মারধরের শিকার আহত ভুক্তভোগী আল-আমিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আল-আমিন বলেন, আমি কোনো রাজনীতিতে যুক্ত নয়। নাহিয়ান বিন হক অনিক অন্য জেলার হয়েও আমাদের জেলা ছাত্র কল্যাণে প্রভাব খাটাতে চায়। তার ইচ্ছেমতো নেতৃত্ব দিতে চায়। এ ব্যাপারে আমরা তার বিরোধিতা করায়  আমার উপর অতর্কিতভাবে আক্রমণ করা হয়েছে।

তবে এই মারধরের ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত নাহিয়ান বিন হক অনিক। তিনি বলেন, আমি আল-আমিন নামের কোনো ছেলেকে চিনি না। ঐটা যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের একটা বাকবিতন্ডা হয়েছে।

তিনি আরও বলেন,  রোববার সন্ধ্যায় জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হানিফ আহমেদ তার কিছু অনুসারী নিয়ে বসে বেগম খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল। এবং তারা ছাত্রকল্যাণের নামে ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। এজন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রটেস্ট করে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। আমরা তাদেরকে সম্মানের সাথে বের করে দেয়ার জন্য যা করার তাই করছি। এর বাইরে কিছুই হয় নাই।

দোকানে ভাঙচুরের শিকার দোকানী সিরাজ বলেন, ওরা হঠাৎ করে এসেই একজনকে মারা শুরু করে। অনেক সিনিয়র, কাউকেই চিনি না। কয়েকটি কাপ ও অন্যান্য জিনিসপত্র ভেঙে ফেলেছে।

অভিযোগের বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ওই দিনের ঘটনা আমি শুনেছি৷ মারামারির কিছু হয় নাই। এমন কিছু শুনি নাই। আল আমিনের সাথে মিউচুয়াল করে দেয়া হয়েছে। আর আমার ছেলেরা ক্যাম্পাসে কেউ মারামারি করে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আমি এবিষয়ে জানি না। ক্যাম্পাস থেকে রোববার দ্রুত চলে এসেছিলাম। ঘটনা জেনে আপনাকে জানাচ্ছি।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

যে কাণ্ডে ট্রোলের মুখে কিয়ারা আদভানি

Next Post

সরকার আলোচনায় না ডাকায় কোন আপত্তি নেই: জি এম কাদের

Next Post
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার আলোচনায় না ডাকায় কোন আপত্তি নেই: জি এম কাদের

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করে প্রজ্ঞাপন প্রকাশে সময়ক্ষেপণের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT