চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কক্ষেই চলে বঙ্গবন্ধু ইনস্টিটিউট, শিক্ষার্থীদের ভোগান্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 17, অক্টোবর 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
বঙ্গবন্ধু ইনস্টিটিউটের প্রবেশদ্বার, ঢাকা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর একটি কক্ষে চলে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সকল শিক্ষা কার্যক্রম। এছাড়া প্রতিষ্ঠার ৫ বছর পেরিয়ে গেলেও অনুষদের ৪টি ব্যাচের ১৫৯ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৩ জন শিক্ষক। এতে তীব্র সেশনজটে ভুগছে শিক্ষার্থীরা।

জানা যায়, ২০১৭-১৮ সেশনের ৪৭ ব্যাচের ২৫ জন শিক্ষার্থীর ক্লাস শুরুর মধ্য দিয়ে অনুষদটির যাত্রা শুরু হয়। ভর্তির প্রায় ৫ বছরে গত জুলাই মাসে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশ হয়নি তাদের। এদিকে গত সেপ্টেম্বরে ৪৮তম ব্যাচের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে তাদের প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৪৯তম ব্যাচের ১ম বর্ষের পরীক্ষা হলেও এখনো ফলাফল প্রকাশ করতে পারেনি অনুষদটি।

অন্যদিকে অনুষদে ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের আগমনে সেশনজট চরমে ওঠবে বলবে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষদটির ৪৭ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল্লাহ চ্যানেল আইকে বলেন, “এক ব্যাচের ক্লাস হলে অন্য ব্যাচের ক্লাস বন্ধ থাকে। শুধু ক্লাসরুম না শিক্ষকেরও সংকট। ৪টি ব্যাচের ক্লাস কিভাবে ৩ জন শিক্ষকের পক্ষে নেয়া সম্ভব? শিক্ষক থাকলে গাছতলায়ও ক্লাস করা যাবে। ক্লাসরুমের চাইতে শিক্ষক দরকার বেশি।”

ক্লাস, পরীক্ষা নিতে বেগ পোহাতে হচ্ছে বলে জানান অনুষদের সহকারী অধ্যাপক মো. কামরুল হক। তিনি বলেন, “বড় বড় বিল্ডিং ঠিকই হচ্ছে কিন্তু ক্লাসরুমের সংকট কাটছে না। একটি বিভাগের জন্য দুটো রুম হলে অন্তত দুটি ব্যাচ কাভার করা সম্ভব হয়। একটি কক্ষে কিভাবে ৫ টি ব্যাচের ক্লাস নেওয়া সম্ভব? বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অথচ না আছে ক্লাসরুম, না আছে যথেষ্ট শিক্ষক।”

প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও কাজ হয়নি বলে চ্যানেল আইকে জানান বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, “পরিবেশ বিজ্ঞানকে বলেছি তারা যেন ইনস্টিটিউটের রুম ছেড়ে দেয়। তাদের মাসে থাকে ২/১টি ক্লাস আর আমাদের প্রতি সপ্তাহে ক্লাস। অনুষদের সেশনজট রুম ও শিক্ষক সংকটের কারণে হচ্ছে। নতুন প্রশাসনকেও রুম, শিক্ষক নিয়োগের জন্য চিঠি দিয়েছি, তারা আশ্বাস দিচ্ছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম চ্যানেল আইকে বলেন, সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার তৈরির জন্য চলতি মাসে আমরা আলোচনায় বসব। আগামী দেড় বছরের মধ্যে বঙ্গবন্ধু ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট যাবে না। তবে তাদেরকে পরিবেশ বিজ্ঞানের ল্যাব রুম দুটি ব্যবহার করতে হলে আলোচনা করতে হবে। এছাড়া মেগা প্রকল্পে কমন লেকচার থিয়েটার করা হলে সমস্যা কিছুটা সমাধান হবে।

Previous Post

মাসুম আজিজের প্রয়াণ: শহীদ মিনারে শ্রদ্ধা, পাবনায় দাফন

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলা শুরু

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলা ২০২২ উদযাপনরত শিক্ষার্থী ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলা শুরু

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা ভোট কেন্দ্রে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট দেখতে গিয়ে যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT