চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সনদে নতুন সংযোজনের প্রস্তাব ঐকমত্যের পরিপন্থী: বাংলাদেশ জাসদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 11, অক্টোবর 2025
in রাজনীতি
A A
বাংলাদেশ জাসদের লোগো, শক্তি ও ঐক্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সনদে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতি তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ। দলটি জানিয়েছে, এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের পূর্বঘোষিত সিদ্ধান্তের পরিপন্থী এবং অশুভ উদ্দেশ্য প্রণোদিত।

আজ (১১ অক্টোবর) শনিবার জাসদের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া সাক্ষরিত এক চিঠিতে  এই অবস্থান জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, এরপর থেকে জাতীয় সনদে কোনো পরিবর্তন বা নতুন সংযোজন গ্রহণ করা হবে না। সেই সিদ্ধান্তের পরও কমিশনের পক্ষ থেকে নতুন বিষয় উত্থাপন ঐকমত্যের লঙ্ঘন।

জাসদ আরও জানায়, উত্থাপিত বিষয়টি একটি রাজনৈতিক বিষয়, যা আদালতের রায় অনুযায়ী ভবিষ্যতে নির্বাচিত জাতীয় সংসদে নির্ধারিত হওয়ার কথা। তাই এটি কমিশনের আলোচ্যসূচিতে আনা অযৌক্তিক।

চিঠিতে দলটি স্পষ্ট জানায়, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান (সংবিধানের ৪(ক) ধারা) জাসদ সমর্থন করে এবং একে বিলুপ্ত করার প্রস্তাবের বিরোধিতা করে।

Tags: জাতীয় সনদজাসদ
Previous Post

নির্বাচনে জোট করা বিষয়ে যা বললেন আখতার হোসেন

Next Post

‘একটি দলকে ক্ষমতায় নেয়ার চেষ্টা করছে কিছু উপদেষ্টা ও প্রশাসন’

Next Post
জনসমাগমে বক্তা ও দর্শকদের উপস্থিতি, জনসভা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'একটি দলকে ক্ষমতায় নেয়ার চেষ্টা করছে কিছু উপদেষ্টা ও প্রশাসন'

বস্তি এলাকায় মানুষের ভিড়, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

খালে গোসল করতে নেমে ডুবে ৩ কন্যা শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT