চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন শুটিংয়ে আহত জুনিয়র এনটিআর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নেতা মোশাররফ করিম চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে আহত হন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এদিন তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারকাকে। তবে চিকিৎসক জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। কিন্তু আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

নায়কের দলের তরফ থেকে যে বিবৃতি পোস্ট করা হয় সেখানে বলা হয়, বিজ্ঞাপনের চিত্রায়ন করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়ার এনটিআর। তবে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সকলকে আশ্বস্ত করে বলতে চাই, অভিনেতার আঘাত গুরুতর নয় তাই উদ্বেগের কোন কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদ মাধ্যম এবং জনসাধারণকে যেকোনো ধরনের অনুমান থেকে বিরত থাকার অনুরোধ করছি।

কিছুদিন আগেই একটি ছবিতে দেখা যায় অভিনেতার ওজন অনেক কমে গেছে। একদিকে যেমন অভিনেতার এই স্লিম চেহারা দেখে অনেকে অবাক হয়েছেন তেমন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে। যদিও পরবর্তী সময়ে অভিনেতার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, সম্পূর্ণ নিয়ম মেনেই এই ওজন কমিয়েছেন অভিনেতা। এতে উদ্বেগের কোন কারণ নেই।

জুনিয়র এনটিআর সর্বশেষ অভিনয় করেছেন ‘ওয়ার ২’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বলিউডে পদার্পণ করেন তিনি। সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে।

অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিটি বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি। বিশ্বব্যাপী ৩৬৪ কোটি টাকা এবং ভারতে মাত্র ২৩৬ কোটি টাকা আয় করেছে ছবিটি। –দ্য হিন্দু

Tags: আহতজুনিয়র এনটিআরশুটিং সেট
Previous Post

জীবননগরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

Next Post

জয়পুরহাটে নিখোঁজের ৩দিন পর মিলল শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ

Next Post
নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, জয়পুরহাটে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে নিখোঁজের ৩দিন পর মিলল শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ

রাত পোহালেই বছরের শেষ সূর্যগ্রহণের চিত্র, আকাশে সূর্য ও চন্দ্রের মিলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই বছরের শেষ সূর্যগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT