চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে বিভক্তিতে জেপিবি’র বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 02, নভেম্বর 2025
in রাজনীতি
A A
জোটবির লোগো, বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আমরা জনতা পার্টি বাংলাদেশ নিম্নোক্ত রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ এই মর্মে ঐকমত্য পোষণ করছি যে, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জাতিকে রাজনৈতিকভাবে বিভক্ত করে ফেলেছে।

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের নিমিত্তে কোন সাংবিধানিক সংস্কার আদেশ জারির এখতিয়ার বর্তমান সরকারের নেই। এর এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংবিধানসম্মত অবস্থানকে আমরা সমর্থন করছি। যদিও অন্তর্বর্তী সরকারের প্রতি এই দলের অতি আস্থা বর্তমান সংকটের অন্যতম কারণ।

রোববার ২ অক্টোবর জনতা পার্টি বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিবৃতিটি প্রকাশ করেছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি মহসীন রশিদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু।

স্বাক্ষরকৃত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের বিতর্কিত প্রস্তাবসমূহ অন্তর্বর্তী সরকারেরই প্রস্তাব। কমিশনের রিপোর্টে সরকার প্রধানের স্বাক্ষর রয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ মত প্রকাশে বলেন, যেহেতু এই সরকার প্রস্তাবাবলির পক্ষে গণভোট এবং তাতে ‘হ্যাঁ’ সূচক মতামত প্রত্যাশী, সেহেতু এই অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ভোট আয়োজন কতখানি সুষ্ঠু হবে, ভেবে দেখা প্রয়োজন।

একই সঙ্গে মনে রাখতে হবে, বর্তমান অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের নিরপেক্ষতা নিয়ে সব রাজনৈতিক মহলই প্রশ্ন তুলেছে। বিএনপি প্রস্তাব দিয়েছে একে কেয়ারটেকার বা নির্বাচনী সরকারের আদলে ফিরে যেতে। কিন্তু ড. ইউনুসের উপদেষ্টা পরিষদ দৃশ্যত তাতে অসম্মতি জানিয়ে বলেছে, এই সরকারই নির্বাচন পর্যন্ত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, যদিও বাছাই করা অল্প সংখ্যক দলের সম্মতিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, তবু এর রাজনৈতিক মূল্য অপরিসীম। এই দলিলই যথেষ্ট, যা ভবিষ্যতের সংসদ, সরকারকে মুক্তিযুদ্ধ, ২৪ এর গণঅভ্যুত্থানের আলোকে সংবিধান সংস্কার ও দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এর বাস্তবায়নে অনির্বাচিতদের ডিকটেশন কু-নজির সৃষ্টি করবে।

Tags: অন্তর্বর্তী সরকারগণভোটজনতা পার্টি বাংলাদেশজাতীয় নির্বাচনজুলাই সনদজেপিবি
Previous Post

বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কীভাবে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন?

Next Post

দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT