চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকা

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
11:53 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in জনপদ, জয়পুরহাট
A A
নৌকায় করে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা, নদীর পাশে গ্রাম্য পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে নদী তীরবর্তী মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দীর্ঘ ৫০ বছর ধরে কখনও নৌকায় কখনও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। শুধুমাত্র একটি সাঁকোর অভাবে কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতিও।

জানা গেছে, জেলার সদর উপজেলার মুরারীপুরে তুলশীগঙ্গা নদীর কোল ঘেঁষে পূর্ব তীরে ১৯৭০ সালে স্থাপিত হয় মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে পূর্ব আর পশ্চিম দিকের আমদই ইউনিয়নের মুরারীপুর, পাইকর, রাংতা, গোপালপুর, ঘোনাপাড়া, সুন্দরপুর ও পুরানাপৈল ইউনিয়নের পাইকপাড়া, গোবিন্দপুর, গঙ্গাদাশপুর সহ ১৫টি গ্রামের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু নদীর উপর একটি সাঁকোর অভাবে কখনও নৌকায় কখনও বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা। এ দুরাবস্থা আজকের নয়, দীর্ঘ ৫০ বছরের।

মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী আনিকা খাতুন বলেন, স্কুলে যাওয়ার পথে নদী পাড়ি দিতে হয় নৌকায়। অনেক সময় নৌকা থেকে নদীতে পড়ে বইখাতা ভিজে যায়। বর্ষার সময় অনেকে স্কুলে আসতে পারে না।

চতুর্থ শ্রেণীর ছাত্রী জেমি স্বপ্না, পঞ্চম শ্রেণীর ছাত্র রিয়াদ ও রানাসহ অনেক শিক্ষার্থীই তাদের যাতায়াত সমস্যা নিয়ে একই ধরনের কথা তুলে ধরেন।

শিক্ষার্থীর অভিভাবক পাইকপাড়া গ্রামের রেজুয়ান হোসেন বলেন, ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি ওরা না জানি কখন নদীতে পরে যায়। না জানি কখন কোন দুঃসংবাদ আসে।

আরেক অভিভাবক গোবিন্দপুর গ্রামের ফারজানা আক্তার বলেন, অনেক সময় আমরা নিজেরা গিয়ে নৌকায় করে সন্তানদের স্কুলে দিয়ে আসি। একটি নৌকা থাকায় নৌকার অপেক্ষায় রোদের মধ্যে শিশুদের দাঁড়িয়ে থাকতে হয়। মানবিক বিবেচনায় দ্রুত একটি সাঁকো নির্মাণের দাবি জানাচ্ছি।

অভিভাবক খাদিজা বেগম বলেন, এ দুরাবস্থা আজকের নয় দীর্ঘ ৫০ বছরের। এ ব্যাপারে বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোন ফল হয়নি।

আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু বলেন, নদী তীরবর্তী ১৫টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ বাসবাস করে। সবচেয়ে বেকায়দায় পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।একটি সাঁকো নির্মাণ করা অত্যন্ত জরুরী।

পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত বলেন, স্বাধীনতার পর এসব গ্রামে জনবসতি গড়ে ওঠে। এখানে প্রাথমিক বিদ্যালয়টি নদী তীরবর্তী হওয়ায় অপর প্রান্তের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম বিড়ম্বনা পোহাতে হয়। এখানে একটি সাঁকো হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

স্কুল কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, বর্ষা মৌসুমে শিশুদের স্কুলে যেতে চরম অসুবিধায় পরতে হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি সাঁকো স্থাপনের অন্য অনুরোধ করছি। এতে করে একদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও উপস্থিতি বাড়বে অন্যদিকে এ অঞ্চলের মানুষের চলাফেরায় দূর্ভোগ কমবে। পাশাপাশি আর্তসামাজিক উন্নয়ন ঘটবে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করি খুব শিগগিরই সেখানে একটি সাঁকো নির্মাণ করা হবে।

Tags: জয়পুরহাটবিদ্যালয়শিক্ষার্থী
Previous Post

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

Next Post

মেক্সিকোয় বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহত

Next Post
মেক্সিকোয় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষের দৃশ্য, ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোয় বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহত

পাপুয়া নিউ গিনির মানচিত্র, ভূমিকম্প ও সুনামি সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT