চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে রিয়াজ ফেরদৌস নিপুণদের আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 27, জুন 2022
in বিনোদন
A A
এফডিসিতে রিয়াজ, ফেরদৌস, নিপুণসহ অন্যান্য শিল্পীদের আনন্দ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ফলে আনন্দের জোয়ার বইছে দেশের মানুষের মনে। যা ছুঁয়ে গেছে চিত্রতারকাদের মনেও। ফলে তারাও উচ্ছ্বাস প্রকাশ করে সামিল হয়েছেন আনন্দ মিছিলে!

রাজপথে নেমে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চিত্রতারকা থেখে শুরু করে এফডিসির নির্মাতা ও অন্যান্য কলাকুশলীরা।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এফডিসিতে আনন্দ মিছিল করতে দেখা যায় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নিপুণদের। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, চিত্রপরিচালক কাজী হায়াত, সোহানুর রহমান সোহানসহ অনেকে।

এফডিসির প্রশাসনিক ভবন থেকে মূল ফটক ঘুরে কারওয়ান বাজার রেল ক্রসিং ঘুরে আবারও এই আনন্দ মিছিলটি এফডিসিতে এসে শেষ হয়। মিছিল শেষে পরিচালক সমিতির সভাপতি সোহান জানান, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিননন্দ জানাতে এই উদ্যোগ। এফডিসির সবগুলোর সংগঠনের পক্ষে কেউ না কেউ উপস্থিত ছিলেন।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হয়।

বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন বিপ্লব হতে পারে বলে সবাই ধারণা করছেন। এই সাধ্য সাধনের ফলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চলচ্চিত্র পরিষদের প্রধান নায়ক আলমগীর বলেন, বিশ্ব ব্যাংক যখন দেশিয় একটি ষড়যন্ত্রের কারণে মুখ ফিরিয়ে নেয় তখন প্রধানমন্ত্রী নিজের অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ।

আলমগীর বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘজীবি হোন। সাহসিকতার সঙ্গে আরও বড় বড় কাজ করুন। আমরা আপনার সাথে আছি।

রিয়াজ, নিপুণ ও ফেরদৌসের আনন্দ মিছিল এফডিসিতে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়ক রিয়াজ বলেন, জাতির পিতা বলেছিলেন বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী আবারও প্রমাণ করলেন আমাদের দাবিয়ে রাখা যায় না। দেশ বিদেশের অসংখ্য ষড়যন্ত্রকে ঠেলে আমাদের পদ্মা সেতু চালু হয়েছে। এতে করে আমাদের দেশের আরও সমৃদ্ধি হবে। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাদের শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করে দেখান। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে আরও বড় স্বপ্ন দেখতে চাই এবং দেশের সকল মানুষ সেই স্বপ্নের বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে চাই।

নিপুণ বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। এটি সমগ্র মানুষের দেশ বাংলাদেশের একটি বড় অর্জন। প্রধানমন্ত্রীর উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্ব আছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে। তাই দেশমাতার জন্য অনেক দোয়া ও ভালোবাসা।

Tags: আনন্দ মিছিলআলমগীরনাটকনিপুণপদ্মা সেতুফেরদৌসরিয়াজলিড বিনোদনসিনেমা
Previous Post

জুলাইয়ের প্রথম দুই দিনে ‘পোহালে শর্বরী’র চার প্রদর্শনী

Next Post

ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

Next Post
হাসপাতালের বিছানায় রোগী ও নার্সের উপস্থিতি, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রের বিরুদ্ধে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা রিয়াজ, ফেরদৌস, নিপুণসহ বিভিন্ন শিল্পী ও দর্শক।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর উদ্বোধনে এফডিসিতে রিয়াজ, ফেরদৌস, নিপুণদের আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT