চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 07, মার্চ 2024
in বিনোদন
A A
চট্টগ্রামে জয় বাংলা কনসার্টে হাজারো তরুণের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো রাজধানী শহরের বাইরে বসলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ‘জয় বাংলা কনসার্ট’। এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্টে মেতেছে হাজার তরুণ! প্রথমবার চট্টগ্রামে এই কনসার্টেও তারুণ্যের উচ্ছ্বাস!

ঐতিহাসিক ৭ মার্চে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর ৩টায় এই কনসার্ট শুরু হয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়োজনে এই কনসার্ট দেখতে দুপুর ১২টা থেকেই প্রবেশপথে ভিড় করে শত শত তরুণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব বয়সী মানুষদের দেখা মিলে কনসার্টে!

এবারের জয় বাংলা কনসার্ট মাতাচ্ছে ৯টি দেশীয় ব্যান্ড। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, ক্রিপটিক ফেইট, চিরকুট ও আর্টসেল।

কনসার্ট শুরু হয়েছে জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজের পরিবেশনার মধ্য দিয়ে। প্রায় ৩০ মিনিট ধরে তারা গান পরিবেশন করে। এরমধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান ‘সবকটা জানালা খুলে দাও না’ পরিবেশন করেন তারা।

বিকাল সাড়ে ৪টার দিকে মেঘদল ও সাড়ে ৫টার দিকে মঞ্চে আসে অ্যাভোয়েড রাফা। এরপর একে একে দর্শক মাতাতে থাকেন লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস ও চিরকুট। আর সবশেষ মঞ্চে উঠার কথা জনপ্রিয় দল ‘আর্টসেল’ এর। প্রতিটি ব্যান্ডই প্রায় ৪৫ মিনিট করে গান পরিবেশনা করবে।

এর আগে বিকাল ৩টার দিকে শুরুতেই মঞ্চে ওঠে প্রায় ২৫ মিনিট ধরে নিজেদের জনপ্রিয় সব গান পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ।

Tags: আর্টসেলউচ্ছ্বাসকনসার্টকার্নিভালক্রিপটিক ফেইটচট্টগ্রামচিরকুটজয় বাংলাজয় বাংলা কনসার্টনেমেসিসমেঘদললালনলিড বিনোদনসিনেমা
Previous Post

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বাজেট ৯ লাখ টাকা

Next Post

চলে গেলেন ‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক শিল্পী চক্রবর্তী

Next Post
শিল্পী চক্রবর্তী ও তার সহকর্মীদের ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন 'রঙ্গীন উজান ভাটি'র পরিচালক শিল্পী চক্রবর্তী

বালিকা স্কুল রাগবি দলের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার পর আবারো মাঠে গড়াচ্ছে বালিকা স্কুল রাগবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT