চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
Amir Khasru addresses a crowd from a podium with microphones. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের দেশ ও জনগণের সাংবাদিক হওয়ার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকদের বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের সাংবাদিক হোন, দেশের জনগণের সাংবাদিক হোন।

তিনি বলেন, ‘আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করিনি। এই আন্দোলন ছিল দেশের মুক্তির জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনগণের মালিকানা ফেরানোর জন্য। আমরা ফ্যাসিবাদী শাসনের পতনের জন্য লড়েছি। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনা। আন্দোলনের সফলতা মানেই কৃতিত্ব নেওয়া নয়, সফলতা মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠা।’

মঙ্গলবার ৫ আগস্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উৎসব’-এর সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী দিনে ‘সাংবাদিক-ছাত্র-জনতার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা ক্যামেরার বাইরের, তারাও আন্দোলনের অংশ উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির মাধ্যম পর্যায়ের নেতাকর্মীরা এমন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, যেটা সাধারণ মানুষ দেখেনি। কারণ এদের অনেকের দুর্দশা ক্যামেরায় ধরা পড়েনি। যারা ক্যামেরায় এসেছেন, তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু লক্ষ লক্ষ নির্যাতিত মানুষের কণ্ঠ, যন্ত্রণার চিত্র আমাদের অজানা রয়ে গেছে।’

তিনি বলেন, ‘সারা দেশে যারা প্রাণ দিয়েছেন, যারা পঙ্গু বা অন্ধ হয়েছেন তাদের অনেকেই আলোচনায় আসেননি। অথচ তারাও এই আন্দোলনের নীরব যোদ্ধা। তাই এই আন্দোলনের কৃতিত্ব পুরো বাংলাদেশের জনগণের। বিএনপি কোনো দিন এই কৃতিত্ব নিজের নামে দাবি করেনি।’

কৃতিত্ব দাবি করলে দেশ বিভক্ত হবে জানিয়ে আমীর খসরু আরও বলেন, ‘আপনারা জানেন- শুরু থেকে এই পর্যন্ত বিএনপি কোনো সময় এই কৃতিত্ব দাবি করে নাই।

বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের আঠারো-বিশ কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপির নেওয়ার দরকার নাই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই। আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্ত হবে। আমরা কিন্তু বাংলাদেশের বিভক্তি চাই না।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও প্রেসক্লাব সদস্য গোলাম মাওলা মুরাদ ও মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মুস্তফা নঈম ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমুখ।

Tags: আমীর খসরুগণতন্ত্রচট্টগ্রাম প্রেসক্লাবজনগণজুলাই গণ-অভ্যুত্থানফ্যাসিবাদী শাসনবিএনপিসাংবাদিক
Previous Post

স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বার্সার

Next Post

ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশত

Next Post
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশত

প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে: সালাহউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT