চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে সাংবাদিকদের কার্ডে নাম-পদবিতে বানান ভুলের হিড়িক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
চাকরির জন্য ভোটার আইডি কার্ডে ভুল নাম ও পদবী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের জন্য ইস্যুকৃত কার্ডে নাম-পদবিতে বানান ভুলের হিড়িক দেখা গেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা চলছে। সাংবাদিকরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ -এর চিফ রিটার্নিং অফিসার সাক্ষরিত ইস্যুকৃত কার্ডে দেখা গেছে, ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবি Staff Correspondent এর Stff বানানে a নাই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে ‘স্যার রিপোর্টার’।

অপরদিকে, বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha এর স্থলে লেখা হয়েছে Sanghtha। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম। জি টিভি’র স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসান এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে স্টফ রির্পোটার।

অপরদিকে, চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদ এর নাম লেখা হয়েছে মো: হারুর-অর-রশিদ।

ডেইলি সান’র স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন চ্যানেল আইন অনলাইনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসলে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এসব দিয়ে বোঝা যায় এ বিশ্ববিদ্যালয়ের মান কোথায়?

সাংবাদিকদের প্রতি অবহেলা ও অপমান উল্লেখ করে শেখ নাসির উদ্দিন আরও বলেন, এসবের মধ্য দিয়ে প্রমাণিত হয়, বিশ্ববিদ্যালয়ের কাছে সাংবাদিকদের কোন গুরুত্বই নাই। যদি গুরুত্ব থাকতো তাহলে ঠিকমত নাম-পদবি লিখত। এটা একেবারেই হাস্যকর এবং বিশ্ববিদ্যালয় নিজেরাই নিজেদের মান ক্ষুণ্ণ করেছে।

নাম পদবির বানান ভুল নিয়ে চিফ রিটার্নিং অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান, প্রায় ১২-১৩ ‘শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছে। আমাদের দেখা সম্ভব না হওয়ায় পিআরও সেকশনে দিয়ে দেওয়া হয়। সেখানে সাধারণ কর্মচারীরা ভুলগুলো করেছে।

তিনি অফিসে যোগাযোগ করে ভুলগুলো সংশোধন করার জন্য বলেন এবং পরে এ ধরনের ভুল হবে না বলে জানান তিনি।

Tags: ডাকসু নির্বাচন ২০২৫সমালোচনার ঝড়
Previous Post

মায়ানমার থেকে ১০ মাদক পাচারকারী আটক

Next Post

দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে প্রোটিয়াদের সামনে ইংল্যান্ডের ৪১৪

Next Post
ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে প্রোটিয়াদের সামনে ইংল্যান্ডের ৪১৪

গাজীপুরে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিক্ষোভকারীরা র‌্যাবের গাড়ি ঘিরে রেখেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT