চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সৈকতের ঝাউবনে এক সংবাদকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:55 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের কৃষি জমির উপর দিয়ে কৃষি শ্রমিকের ট্রাক চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের গল্ফ মাঠ এলাকা সংলগ্ন  ঝাউবন থেকে মোহাম্মদ আমিন নামে এক সংবাদকর্মীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, মরদেহটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা যাত্রীবাহী একটি বাসের টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গতকাল বুধবার রাতে মারসা গাড়িতে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছেন তিনি।

নিহত মোহাম্মদ আমিন দুই শিশু সন্তানের জনক। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার পুত্র।

মোহাম্মদ আমিন “প্রাণের বাংলাদেশ” নামে একটি দৈনিকে উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তবে তিনি পেশায় একজন এনজিও কর্মী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ নামের এনজিওতে কর্মরত ছিলেন।

নিহতের ছোট ভাই হিরু স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গত দুইদিন ধরে মোহাম্মদ আমিন ঘরের বাইরে ছিলেন।

মোহাম্মদ আমিন এক সপ্তাহ আগে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

Tags: কক্সবাজারঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Previous Post

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা আশীষ কাপুর

Next Post

তারেক রহমানকে রুখতেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

Next Post
শামসুজ্জামান দুদু বক্তৃতা দিচ্ছেন, নির্বাচন ও রাজনীতি বিষয়ক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানকে রুখতেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার স্পেন্সে, ফুটবল জার্সি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড দলে প্রথম মুসলিম ফুটবলার স্পেন্সে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT