চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে সাংবাদিক-ইউটিউবার-সাবেক সেনাসদস্যের যাবজ্জীবন

সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সাংবাদিক-ইউটিউবার-সাবেক সেনাসদস্যের যাবজ্জীবন

পাকিস্তানে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সাংবাদিক-ইউটিউবার-সাবেক সেনাসদস্যের যাবজ্জীবন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ২০২৩ সালের সহিংস দাঙ্গার সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তিনজন সাংবাদিক, দুইজন ইউটিউবার এবং দুইজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক তাহির আব্বাস সিপ্রা এই রায় ঘোষণা করেন। অভিযুক্তদের কেউই আদালতে উপস্থিত ছিলেন না। গ্রেপ্তার এড়াতে তারা পাকিস্তান ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দোষী সাব্যস্তদের মধ্যে রয়েছেন সাবেক সম্পাদক শাহীন শেহবাই, সাংবাদিক সাবির শাকির ও মোঈদ পিরজাদা, ইউটিউবার ওয়াজাহাত সাঈদ খান ও হায়দার রাজা মেহেদী এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আদিল রাজা ও আকবর হুসেন।

আদালতের আদেশে বলা হয়, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তারের পর দেশজুড়ে যে সহিংস অস্থিরতা দেখা দেয়, তার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে এই সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই সময় খানের হাজার হাজার সমর্থক সামরিক স্থাপনায় হামলা, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ, একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসভবনে লুটপাট এবং রাষ্ট্রীয় রেডিও পাকিস্তান ভবনে ভাঙচুর চালায়।

প্রসিকিউশনের দাবি, প্রকাশ্যে ইমরান খানের সমর্থক হিসেবে পরিচিত এই ব্যক্তিরা ২০২৩ সালের ৯ মে দাঙ্গার সময় জনগণকে সহিংসতায় উস্কে দেন। সে সময় খান তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করে বক্তব্য দিয়ে আসছিলেন। তবে যুক্তরাষ্ট্র সরকার, পাকিস্তানি সেনাবাহিনী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালে ইমরান খানের বিরুদ্ধেও সামরিক ও সরকারি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়, যা তিনি প্রত্যাখ্যান করেন। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের একজন সাবির শাকির—যিনি এআরওয়াই টিভির জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তার বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়ে তিনি অবগত। শাকির দাবি করেন, দাঙ্গার সময় তিনি পাকিস্তানে ছিলেন না। তার ভাষায়, “আমার এবং অন্যদের বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিক নির্যাতন ছাড়া আর কিছুই নয়।”

তিনি জানান, দাঙ্গার আগে তিনি সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং পরে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তার অভিযোগ, আদালত তার আইনজীবীর যুক্তি না শুনেই তার অনুপস্থিতিতে বিচার পরিচালনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

অন্য দণ্ডপ্রাপ্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আদালতের আদেশ অনুযায়ী, সাতজনের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তারা পাকিস্তানে ফিরলে যেন পুলিশ তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এদিকে মানবাধিকার সংগঠন ও সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা বলছেন, পাকিস্তানে বাকস্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে। যদিও শেহবাজ শরীফের সরকার দাবি করছে, তারা বাকস্বাধীনতার পক্ষে, তবে সাংবাদিক ও ইউটিউবারদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা মেনে চলাও জরুরি।

Tags: ইউটিউবারইমরান খানযাবজ্জীবন কারাদণ্ডসাংবাদিক
Previous Post

মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

Next Post

উঁকি দেওয়ার অপেক্ষায় বছরের প্রথম সুপারমুন

Next Post

উঁকি দেওয়ার অপেক্ষায় বছরের প্রথম সুপারমুন

ট্রাম্পের ‘বেপরোয়া’ হুমকির জবাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান

ট্রাম্পের হুমকির জবাবে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT