চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 26, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত, পুলিশ ও সাংবাদিকরা একত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাড়ে পাঁচ মাস পর জামিনে ছাড়া পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার ২৫ মে সন্ধ্যায় মুক্তি পেয়ে তার বাসায় ফেরার কথা বলেছেন বড় মেয়ে মেহেত মামুন।

সবশেষ শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পান সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা শওকত মাহমুদ। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ৭ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

তার মেয়ে মেহেত মামুন বলেন, উচ্চ আদালত থেকে বাবার জামিন হয়েছে গত সপ্তাহে। পরে আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার রাতে তাকে বাসায় আনা হয়েছে। শওকত মাহমুদ দীর্ঘদিন থেকে অসুস্থ দাবি করে তিনি বলেন, এখন তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছি। সরকার তার শারীরিক বিষয়টি আমলে নেওয়ায় আমরা পরিবারের সদস্যরা কৃতজ্ঞ।

বাবার অসুস্থতার কথা তুলে ধরে তার মেয়ে মেহেত মামুন ১ এপ্রিল শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হন, সেই মামলায় শওকত মাহমুদকে ৭ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। পরে তাকে রিমান্ডেও নেওয়া হয়।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ১৬ মার্চ তাকে নতুন করে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলা করা হয়েছিল আওয়ামী লীগের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ সিদ্দিকীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান (কার্জন) ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে।

এ মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া।

প্রস্তুতির অংশ হিসেবে গত বছর ২৮ অগাস্ট সকাল ১০টায় একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা ১১টায় ওই অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যেই একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠান স্থলের দরজা বন্ধ করে দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে লাঞ্ছিতও করেন।

পরে এ মামলায় গ্রেপ্তার করা হয় ওই অনুষ্ঠানের অতিথি হিসেবে যাওয়া লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক পান্নাকে। শওকত মাহমুদকে এ মামলায় ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে বর্ণনা করে তাকে ১৬ মার্চ গ্রেপ্তার দেখানো হয়।

Tags: অন্তর্বর্তী সরকারকারাগারজাতীয় প্রেস ক্লাবজামিনশওকত মাহমুদসাংবাদিক
Previous Post

নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলে অফিস বন্ধ

Next Post

সিরাজগঞ্জে বাসচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

Next Post
সিরাজগঞ্জে বাসের চাপায় অটোরিকশা ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বাসচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

আকাশে কালো মেঘ ও ঝড়ের পূর্বাভাসের জন্য প্রস্তুত বাতাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT