চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক প্রীতম মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
সাংবাদিক প্রীতমের ছবি, নদীর পাশে বসে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক প্রীতম সাহা সুদীপ মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

প্রীতম সাহা সুদীপের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

চিকিৎসকের বরাত দিয়ে প্রীতম সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু কাজী ইহসান বিন দিদার। তিনি জানান, প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে ছিলেন। খাদ্যনালির জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে তার অপারেশন হয়েছিল। অপারেশনের আগে হাসপাতালের সাধারণ বেডে ছিলেন। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রীতমকে দ্রুত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রিতম রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। হাসপাতাল থেকে তার মরদেহ পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

১৯৮৮ সালের ১৫ অক্টোবর প্রীতমের জন্ম। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা, মা এবং ছোট দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডিএমপি কমিশনারের শোক
দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক প্রীতম সাহা সুদীপের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার সাংবাদিক প্রীতমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রীতমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘প্রীতম দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। তার এই প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রীতমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তিনি যেন স্বর্গবাসী হন স্রষ্টার কাছে এই প্রার্থনা করছি।’

Tags: মৃত্যু
Previous Post

বিশ্ব দৃষ্টি দিবস আগামীকাল

Next Post

মঈনের সন্তানরা বাংলাদেশ-পাকিস্তান নাকি ইংল্যান্ডের সমর্থক?

Next Post
England cricket team player with family after match victory. Channel i News - চ্যানেল আই নিউজ

মঈনের সন্তানরা বাংলাদেশ-পাকিস্তান নাকি ইংল্যান্ডের সমর্থক?

বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর ইস্যুতে বিএনপি সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT