চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মিজানুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
in বাংলাদেশ
A A
সাংবাদিক মিজানুর রহমান খান হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক মিজানুর রহমান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ১১ জানুয়ারি। ২০২১ সালের এই দিনে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

মিজানুর রহমান খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি সমকাল, যুগান্তর, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার, নিউনেশন, সাপ্তাহিক মানচিত্র এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল ও বিপ্লবী বাংলাদেশসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান খান তিন দশক ধরে সাংবাদিকতা করেন। সংবিধান ও আইন নিয়ে লেখালেখির কারণে তিনি আইন অঙ্গনে ব্যাপক পরিচিত ছিলেন। ১৯৯৫ সালের মার্চ মাসে তার প্রথম বই প্রকাশিত হয়। তিনি সংবিধান, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের বিধি নিয়ে সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’ (১৯৯৫), ‘বাংলাদেশের রাজনীতির সংকট ও স্বরূপ বিশ্লেষণ’ (২০০৩), ‘তত্ত্বাবধায়ক সরকার: অশুভ চিহ্ন’ (২০০৯), ‘১৯৭১ আমেরিকান গোপন পত্র’ (২০০৬), মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড (২০১৩) ইত্যাদি। এছাড়াও তিনি প্রথম সংবিধানের জেনেসিস ফিলোসফির ওপর একটি বিস্তৃত গবেষণা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়েও গবেষণা করেছিলেন।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ‘মিজানুর রহমান খান স্মৃতি সংসদ’ ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। দুপুরে কবরস্থান সংলগ্ন মসজিদে এতিমদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যাহ্নভোজ।

ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার স্টেশন রোডে মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া এবং ১৪ জানুয়ারি শুক্রবার মরহুমের পৈতৃক বাড়ি নলছিটির সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামে মিলাদের আয়োজন করা হয়েছে।

Tags: মিজানুর রহমান খান
Previous Post

পুলিশ জেগে থাকে বলে আমরা শান্তিমত ঘুমাই: সুমিত

Next Post

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে ভারতের শিক্ষার্থী দিনাজপুরে

Next Post
শিক্ষার্থী রোহান দিনাজপুরে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে ভারতের শিক্ষার্থী দিনাজপুরে

ইমরান খান বসে আছেন, পেছনে পাকিস্তানের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT