চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র (ক্রীড়া) সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন। 

ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ জহির ভূইয়া। রোববার  দুপুরেও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ছিল তার সরব উপস্থিতি।

রোববার বিকেল পৌনে ৫টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জহির উদ্দিন ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে খিলগাঁও থানার মধ্য বাসাবো এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।

নিহত জহির উদ্দিন ভূঁইয়ার ছেলে রাকিব ভূঁইয়া তামিম বলেন, আমার বাবা দৈনিক ভোরের পাতার স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করতেন। বিকেল পৌনে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, খিলগাঁও ফ্লাইওভার থেকে আহত অবস্থায় এক সাংবাদিককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

জহির ভূইয়া প্রায় দুই দশক ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে জড়িত। দৈনিক মানবজমিনের মতো পত্রিকায় তিনি একসময় কাজ করেছেন। তিনি মূলত ক্রিকেট রিপোর্টিংয়ে বেশি সময় কাটিয়েছেন। ফুটবলসহ অন্য খেলা কাভারও করেছেন অনেক সময়।

জহির ভূইয়ার আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে শোকের আবহ বিরাজ করছে।

Tags: নিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

Next Post

‘মেইড ইন বাংলাদেশ’ বিশ্ব দরবারে তুলে ধরতে বিজিএমইএ-বাফুফে সমঝোতা

Next Post
বিজিএমইএ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেইড ইন বাংলাদেশ’ বিশ্ব দরবারে তুলে ধরতে বিজিএমইএ-বাফুফে সমঝোতা

ট্রেনের ছাদে একজন কর্মী কাজ করছেন, মেট্রোরেল চলাচল বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT