চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক বিভুরঞ্জনের করুণ প্রস্থান: জীবনের শেষ লেখায় অব্যক্ত বেদনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 23, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সাংবাদিক বিভুরঞ্জনের কালো-সাদা ছবি, গভীর ভাবনায় মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার আর নেই। বৃহস্পতিবার সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। একদিন পর শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মৃত্যুর আগে তিনি একটি ‘খোলা চিঠি’ পাঠিয়ে যান স্থানীয় একটি গণমাধ্যমে, যেটিকে তিনি তার ‘জীবনের শেষ লেখা’ বলে উল্লেখ করেছিলেন।

নিখোঁজের ঘটনায় রাজধানীর রমনা থানায় সাংবাদিক বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অফিসের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি তিনি। শুক্রবার বিকেলে মেঘনা নদীতে অজ্ঞাতনামা এক মরদেহ উদ্ধারের খবর পেয়ে ছবি মিলিয়ে শনাক্ত করে বিভুরঞ্জনের পরিবার। পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে মরদেহটি শনাক্ত করা হয়।

শেষ লেখায় ব্যক্তিগত হতাশা ও পেশাগত বঞ্চনার বর্ণনা

মৃত্যুর ঠিক আগে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ‘খোলা চিঠি’ শিরোনামে একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ পাঠান বিভুরঞ্জন সরকার। লেখাটির ফুটনোটে তিনি অনুরোধ করেন, ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।’

লেখাটিতে তিনি অকপটে তুলে ধরেন নিজের জীবনের ব্যর্থতা, আর্থিক টানাপড়েন, পরিবারে অসুস্থতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে হতাশা এবং সাংবাদিক জীবনের নানা বঞ্চনার গল্প। তিনি লেখেন:

আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এ-ডাল ও-ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি। আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে। এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না। দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী। আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।

চার বছর কাজ করেও বেতন বৃদ্ধি ও পদোন্নতি না হওয়ায় লিখেছেন,

“আজকের পত্রিকা’য় কাজ করছি ৪ বছর হলো। এই সময়ে না হলো পদোন্নতি, না বাড়ল বেতন। অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন,”

তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দীর্ঘ পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে বিভিন্ন পত্রিকায় কাজ করলেও আর্থিকভাবে কখনোই স্বচ্ছল ছিলেন না। ‘আজকের পত্রিকা’য় চার বছর কাজ করেও পদোন্নতি বা বেতন বাড়েনি বলে লেখেন তিনি।

তিনিএ-ও লিখেছেন,

“বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজন ভাগ্য বদলেছেন। অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত দুটি বইয়ের জন্য আমি দুই টাকাও রয়্যালিটি পাইনি। একেই বলে কপাল!

রাজনৈতিক বাস্তবতা ও সরকারের প্রতি অভিমত

লেখায় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের প্রতি হতাশাও প্রকাশ করেন। শেখ হাসিনার আমলে অনেক সাংবাদিক সুযোগ-সুবিধা পেলেও তিনি নিজে দুইবার প্লটের আবেদন করেও ব্যর্থ হন। লেখেন:

শেখ হাসিনার শাসনামলে নানা পরিচয়ে অনেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন… আমি দুইবার আবেদন করেও সফল হইনি।

তিনি অভিযোগ করেন, সরকারের কঠোর নজরদারির কারণে সংবাদপত্রে কাজ করা দিন দিন কঠিন হয়ে উঠেছে। একটি রাজনৈতিক লেখার কারণে তার সহকর্মীদের ওপর চাপ আসে এবং একাধিক লেখা পত্রিকা থেকে প্রত্যাহার করতে হয়।

পরিবার ও সন্তানদের নিয়েও দুশ্চিন্তা

বিভুরঞ্জন সরকার তার ছেলের চাকরি না পাওয়া এবং মেয়ের পরীক্ষায় খারাপ ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ করেন, পরিবারের সদস্যরা অসুস্থ, তিনি নিজেও আর্থিক টানাপড়েনে ভুগছেন।

বুয়েট থেকে পাস করা ছেলের চাকরি হচ্ছে না। মেডিকেল পাস মেয়ের উচ্চতর পরীক্ষায় খারাপ রেজাল্ট। এসব দেখে কীভাবে স্বস্তিতে থাকি?

জীবনের শেষপ্রান্তে উপেক্ষিত একজন সাংবাদিক

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক মাতৃভূমি’, ‘সাপ্তাহিক চলতিপত্র’, ‘সাপ্তাহিক একতা’, এবং ‘সাপ্তাহিক মৃদুভাষণ’-এ কাজ করেছেন বিভুরঞ্জন সরকার। আশির দশকে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে ‘সাপ্তাহিক যায় যায় দিন’-এ তাঁর রাজনৈতিক লেখাগুলো ছিল পাঠকপ্রিয়।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের এই পরিণতি শুধু একটি ব্যক্তির জীবনের করুণ উপাখ্যান নয়, বরং সমাজে উপেক্ষিত থাকা অসংখ্য প্রবীণ পেশাজীবীর প্রতিনিধির গল্পও বটে। একদিকে অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে পেশাগত অস্বীকৃতি—এই দুইয়ের চাপে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। আর সে কারণেই, জীবনের শেষ লেখায় রেখে গেছেন হতাশা, ক্ষোভ ও নিরব কান্নার অনুরণন।

Tags: বিভুরঞ্জন সরকার
Previous Post

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

Next Post

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ‘শেষকৃত্য’ রাজারবাগের কালীমাতা মন্দিরে

Next Post
বিভুরঞ্জন সরকার কালীমাতা মন্দিরে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের 'শেষকৃত্য' রাজারবাগের কালীমাতা মন্দিরে

অগ্নিদগ্ধের ক্ষত ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে একই পরিবারে ৯ জন অগ্নিদগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT