চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

এস কে রাসেল by এস কে রাসেল
8:48 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
সাংবাদিকের ওপর হামলার ছবি, কিশোরগঞ্জে ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত হাসিবুল হোসেন শান্ত (৩০)

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সময় কণ্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭)।

রোববার ৭ সেপ্টেম্বর বিকেলে আহত সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি হাসিবুল হোসেন শান্ত (৩০) সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাব্বির হোসেন হাসপাতালের ভেতরে আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন। দুপুরে কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হাসিবুল হোসেন শান্ত ও তার সহযোগীরা হঠাৎ তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং দাবি তোলে আগে তাদের বক্তব্য নিতে হবে।

সাংবাদিক সাব্বির অনুরোধ করেন সাক্ষাৎকার শেষে তাদেরও বক্তব্য নেওয়া হবে। এ সময় ক্ষিপ্ত হয়ে হাসিবুল ও তার সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে সাব্বির হোসেনের নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।

ঘটনার পর হামলার বিষয়টি স্বীকার করেছেন হাসিবুল হোসেন শান্ত। এ সময় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকের পাশে থাকার আশ্বাস দেন।

হামলার শিকার সাব্বির হোসেন বলেন, “আমি সকাল থেকে খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ এভাবে কেন হামলা হলো বুঝতে পারছি না। আমি গুরুতর আহত হয়েছি। এর সুষ্ঠু বিচার চাই। সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে আমরা কাজ করব কিভাবে?”

ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

তারা বলেন, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলসাংবাদিকহামলা
Previous Post

নেপালে সরকার বিরোধী বিক্ষোভ, জামালদের দ্বিতীয় ম্যাচ বাতিল

Next Post

বিসিবির নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করলেন আকরাম খান

Next Post
বিসিবি নির্বাচনে আকরাম খান ব্যাখ্যা দিচ্ছেন, সাংবাদিক ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করলেন আকরাম খান

বাংলাদেশ পুলিশ সদস্যরা র‌্যাম্পে দাঁড়িয়ে শারীরিক প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনে নিরাপত্তায় দু’হাজারের বেশি পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT