চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই প্রাঙ্গণে সাংবাদিক আমিনুল ইসলাম বেদুর জানাজা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 15, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বেদুরের ছবি, সাংবাদিক আমিনুল ইসলাম বেদুরের জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাঙ্গণে প্রবীণ সাংবাদিক, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এবং বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা ও প্রকাশক আমিনুল ইসলাম বেদুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রবীণ এই সাংবাদিকের জানাজা।

রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিক দীর্ঘ ৩৬ বছর এপিপি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এবং বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা ও প্রকাশক ছিলেন। তিনি দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৩০ সালে চট্টগ্রাম জেলার ভিংরোল গ্রামে জন্মগ্রহণ করেন আমিনুল ইসলাম বেদু। তিনি বাংলাদেশ মানবতাবাদী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী সভাপতি। একইসঙ্গে তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাবেক নির্বাহী সভাপতি। বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি রবীন্দ্র একাডেমির অন্যতম উদ্যোক্তা ও সহ-সভাপতি। উত্তরা সাহিত্য পরিষদেরও সভাপতি তিনি। ১৯৯৯ সালে ‘সাকিয়াত’ সাপ্তাহিক কর্তৃক সাংবাদিকতার জন্য সম্মাননা লাভ করেন। চট্টগ্রাম সমিতিও তাকে গুণিজন সম্মাননায় ভূষিত করে।

আমিনুল ইসলাম বেদু ৬টি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের লেখক এবং ‘দ্য নিউজম্যান’ নামে সাংবাদিকতার ওপর সহায়ক একটি গ্রন্থের জন্য বিশেষভাবে সমাদৃত।

Tags: আমিনুল ইসলাম বেদুচ্যানেল আইজানাজা
Previous Post

মুচোভাকে হারিয়ে ওসাকার ‘ছোট্ট প্রতিশোধ’

Next Post

হাসপাতালে দুই রোগীর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ

Next Post
হাসপাতালে রোগীদের জন্য ভিড়, অভিযোগের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে দুই রোগীর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ

বাংলাদেশ পুলিশ ডিপিপি কুকুরের প্রশিক্ষণ প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT