চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ঝামেলা করে দুই ম্যাচ নিষিদ্ধ আলঝারি জোসেফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 08, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আলঝারি জোসেফ মাঠে ঝামেলা করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১এ জয়ের দিনে অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার আলঝারি জোসেফ। ঘটনায় ক্রিকেট উইন্ডিজ তারকা পেসারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ওই আচরণ ক্রিকেটীয় আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলা হয়েছে।

ম্যাচের পর আচরণের জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছিলেন জোসেফ, ‘আমি স্বীকার করছি যে, আবেগ আমাকে পেয়ে বসেছিল। ব্যক্তিগতভাবে আমি অধিনায়ক, সতীর্থ এবং ম্যানেজমেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছি। ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করছি। বুঝতে পারছি যে, বিচারে একটি সংক্ষিপ্ত ব্যবধানও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে এবং যেকোনো হতাশাজনক কাজের জন্য আমি গভীরভাবে দুঃখিত।’

প্রথমে অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। পরে ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করে দলের সঙ্গে উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান। একপর্যায়ে ওভার শেষ হলে অধিনায়কের সঙ্গে কথা না বলে মাঠ থেকেই বেরিয়ে যান জোসেফ।

এসময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাঁকে বোঝানোর চেষ্টা করলে কাজ হয়নি। জোসেফ মাঠে ঢোকেন ইনিংসের ষষ্ঠ ওভারে। মাঝে পঞ্চম ওভারে ১০ জন নিয়ে ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ। ১২তম ওভারে তার হাতে আবারও বল তুলে দেয়া হয়। এ সময় তার বলে দুটি মিসফিল্ডিং ও ওভার থ্রোতে ইংল্যান্ড দুটি রান করলে আবার মাঠ থেকে উঠে যান তারকা পেসার।

Tags: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজজোসেফলিড স্পোর্টসস্যামিহোপ
Previous Post

সংবাদপত্রের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রেস সচিব

Next Post

চেলসির রেকর্ডে নাজেহাল এফসি নোয়া

Next Post
চেলসির খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির রেকর্ডে নাজেহাল এফসি নোয়া

বাংলাদেশের নাট্যশিল্পের ঐতিহ্যবাহী যাত্রাপালা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাপালা উৎসবের শেষ দিনেও দর্শকের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT