চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা’ নাকি ‘কবীর সিং’, সিয়াম দিলেন মোক্ষম জবাব!

'জংলি'র টিজার প্রকাশে সিনেপ্রেমী দর্শকের আগ্রহ বাড়লো দ্বিগুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 14, মার্চ 2025
in বিনোদন
A A
সিয়াম ও তার শিশু কন্যার ছবি, উষ্ণ ও আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবি হিসেবে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগি’ ছবির টিজার প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় এলো সিয়াম আহমেদের ‘জংলি’-এর টিজার। সোশ্যাল মিডিয়াতে টিজারটি প্রকাশের পর আলোচনা তৈরি করে। সেই সঙ্গে মুগ্ধতা জানাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

টিজারে দেখা যায়, সিয়ামের পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, উষ্কুখুষ্ক লম্বা চুলদাড়ি! অ্যাকশন আঙ্গিকে টিজারে দেশি মাসালায় দেখা গেল সিয়ামকে, যা এই অভিনেতার ক্ষেত্রে একেবারে নতুন!

এর আগে ‘জংলি’-এর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কবীর সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত। টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই আসে জবাব, ‘পুষ্পা? কবীর সিং? অ্যাহহে! জংলি’!

প্রকাশিত টিজারটি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে দর্শক বলছেন, এই ঈদে ‘বরবাদ’র পরে ‘জংলি’ টিজারই তাদের কাছে দুর্দান্ত লেগেছে। দর্শক প্রত্যাশা করছেন, ‘জংলি’ হতে পারে সিয়ামের কামব্যাক প্রজেক্ট। তারা লিখছেন, টিজার দেখেই ‘জংলি’র প্রতি আকর্ষণ দ্বিগুণ বেড়েছে।

‘জংলি’ প্রসঙ্গে সিয়াম আগেই জানিয়েছিলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।

জংলি করতে গিয়ে সিয়াম তার ডেডিকেশনের কথা বলেন এভাবে, হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটি নি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।

জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। তিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ পরিচালনা করেছিলেন। সিয়াম ছাড়াও জংলির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

Tags: ঈদের ছবিকবীর সিংজলিটিজারপুষ্পাবুবলীলিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

ঘুরে দাঁড়িয়েছে খুলনার উপকূলীয় নারীরা

Next Post

নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Next Post
নসিমন-সিএনজি দুর্ঘটনায় নিহত ও আহতরা হাসপাতালে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জাতিসংঘের প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করবে জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT