চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর আমেরিকায় তিন দিনে ‘জংলি’র আয় কত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা একটি নাটকীয় দৃশ্যে মনোযোগ দিয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবি জংলি কানাডা ও আমেরিকা তথা নর্থ আমেরিকায় মুক্তির পর দারুণ সূচনা করলো। বক্স অফিসে প্রথম ৩ দিনের গ্রস ৩৫,০০০ ডলার আয় করেছে সিয়াম-বুবলী জুটির এই ছবি! যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ লাখ ৩৩ হাজার টাকা! 

পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব আজ বক্স অফিস ‘কমস্কোর’ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছেন।

তিনি এই প্রতিষ্ঠানের পরিবেশিত সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার কথাও বলেছেন তুলনা করতে গিয়ে। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিয়তমা’র কালেকশনের কথা মনে আছে না সবার?

‘প্রিয়তমা’ উত্তর আমেরিকায় প্রথম ৩ দিনে ৪২টি হল থেকে গ্রস করেছিল ৪৪,০০০ ডলার। ‘জংলি’ সেখানে প্রথম ৩ দিনে ৩৩ হল থেকে করল ৩৫,০০০ ডলার।

তিনি বলেন, ‘জংলি’র আয় বলতে গিয়ে ‘প্রিয়তমা’র কথা মনে পড়ল, কারণ, ‘প্রিয়তমা’ সিনেমার যে মায়াটা দর্শককে টানছিল, ‘জংলি’র বেলায়ও দর্শকের সে একই রকম এক টান দেখা যাচ্ছে। এবারের টান জংলি-পাখির মায়ার টান। মানুষ আসলেই মুগ্ধ হচ্ছে; বাংলাদেশের মত এখানেও একই রকমভাবে সবাই অশ্রুসজল চোখে হল থেকে বের হচ্ছে।

‘প্রিয়তমা’ অবশ্য শেষ পর্যন্ত ১৩২,০০০ ডলার এর বিশাল কালেকশন তুলতে পেরেছিল। ‘জংলি’ সে পর্যন্ত যেতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। তবে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশের সিনেমার প্রেস্টিজিয়াস ১০০,০০০ ডলার ক্লাবে ৬ষ্ঠ সদস্য হিসেবে ঢুকে পড়বে কিনা তা বোঝা যাবে এ সপ্তাহ শেষে। প্রথম সপ্তাহের আয়ই মূলত একটা ধারণা দেবে, কতদূর যাবে ‘জংলি’। বলছিলেন এই পরিবেশক।

জংলি সিনেমার প্রথম ৩ দিনের আয় $৩৫,০০০, মুক্তির তারিখ ২৫-২৭ এপ্রিল. Channel i News - চ্যানেল আই নিউজ সজীব বলেন, শীর্ষস্থান নিয়ে যথারীতি টরন্টো ও নিউ ইয়র্কের মধ্যে কঠিন লড়াই হচ্ছে। প্রথম ৩ দিনের আয়ে আপাতত টরন্টো এগিয়ে আছে। ‘জংলি’ আসলে একটা চমৎকার অভিজ্ঞতা, হলে, বক্স অফিসে। ‘জংলি’র এ দারুণ যাত্রা চলতে থাকুক।

কানাডা, অ্যামেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে ২৫ এপ্রিল ২০২৫ থেকে মুক্তি পেয়েছে ‘জংলি’। স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মাঝে দেশের বাইরে সবচে বেশী থিয়েটারে একযোগে মুক্তি পায় এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি, অ্যামেরিকার ২৮টি ও ইউকের ৭টি থিয়েটারে চলছে ‘জংলি’।

এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ।

Tags: জলিনর্থ আমেরিকাপ্রিয়তমাবক্স অফিসবুবলীলিড বিনোদনসিনেমাসিয়াম
Previous Post

নিউইয়র্ক স্টেট সিনেটে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ

Next Post

অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার বক্তৃতা, পেছনে বাংলায় লেখা ড. মুহাম্মদ নাসিম. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার: প্রধান উপদেষ্টা

শিশুদের শাস্তি ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের শাস্তি বিলোপে প্রয়োজন আইনি সংস্কার ও সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT