চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’ দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি: পলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 03, জুলাই 2023
in বিনোদন
A A
একজন পুরুষের হাসিমুখ, পেছনে প্রেমের দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন (২৯ জুন) সারা দেশে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। রবিবার (২ জুলাই) বিকেলে সিনেমাটি দেখতে সিনেপ্লেক্সে উপস্থিত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী-সন্তারাও!

‘প্রিয়তমা’ দেখে বের হওয়ার পর সন্ধ্যায় প্রতিমন্ত্রী মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান নিজের অনুভূতি। এসময় মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘প্রিয়তমা’ দেখে চোখের পানিই ধরে রাখতে পারিনি!

পলক বলেন, ‘আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের (দুই সন্তান) সাথে উপভোগ করলাম চলচ্চিত্র ‘প্রিয়তমা’। সিনেমাটা পুরোটা সময় ধরে উপভোগ করলাম। প্রিয়তমা সিনেমাটা একটি শক্তিশালী আবেগপ্রবণ সিনেমা।’

এসময় তিনি বলেন,‘প্রিয়তমা সিনেমার মাধ্যমে শাকিব খান তার অভিনয় শিল্পের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তার অবদান অনন্য।’

ছবিটি দেখে আবেগতাড়িত হওয়া নিয়েও অকপট পলক। জানালেন,‘প্রিয়তমা সিনেমাটা দেখে আমিও এতোটাই আবেগপ্রবণ হয়েছি যে একসময় নিজের চোখের পানিই ধরে রাখতে পারিনি। এমন একটা সিনেমা উপহার পেয়ে একজন দর্শক হিসেবে আমি খুবই গর্বিত, আনন্দিত ও আবেগতাড়িত।’।

সবাইকে প্রিয়তমা দেখার আহ্বান জানিয়ে পলক এসময় বলেন, ‘আমি আমার প্রিয়তমাকে নিয়ে ‘প্রিয়তমা’ দেখলাম। আমি সবাইকে সবার প্রিয়তমা নিয়ে এই সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।’

ঈদের দিন দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

Tags: জুনায়েদ আহমেদ পলকপ্রতিমন্ত্রীপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেপ্লেক্সসিনেমাহিমেল আশরাফ
Previous Post

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই-বোনের মৃত্যু

Next Post

মিয়ামিতে বছরে ৬০০ কোটি টাকা পাবেন মেসি

Next Post
ফুটবল তারকা লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামিতে বছরে ৬০০ কোটি টাকা পাবেন মেসি

বাংলাদেশ সংসদে সংসদ সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ পড়িয়ে নতুন মেয়রদের যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT