চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে হিমু আকরামের ‘জোনাকিরা জানে শুধু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সংগ্রহের জন্য ছবি সংগ্রহের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত শীতে হাফিজের হাত ধরে নিজ ঘর ছেড়ে পালায় জোনাকি। তার বাবা আর ভাইয়েরা লাঠিয়াল নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও পায় না। থানায় মামলা করে। কিন্তু ধরা পড়ে না হাফিজ-জোনাকি। পালিয়ে যায় অনেক দূরের গ্রামে! কাজ নেয় মাতবরদের খামার বাড়ি পাহারার।

সারারাত মাছের খামারেই পড়ে থাকে হাফিজ। একা ঘরে জোনাকি, রাত কাটায় জোনাক পোকাদের সঙ্গে গল্প করে। এমন এক ঘর পালানো নিঃসঙ্গ প্রেমের গল্প নিয়ে হিমু আকরাম নির্মাণ করছেন টেলিছবি ‘জোনাকিরা জানে শুধু’।

পূবাইল চটের আগা এলাকায় গত তিনদিন ধরে চলছে এর শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, শহীদুজ্জামান সেলিম, টুনটুনি সোবহান, ইকবাল হোসাইন, সঞ্জীব আহমেদ প্রমুখ।

নির্মাতা হিমু আকরাম বলেন, শ্যামল এখন টিভির জন্য কাজ করে না বললেই চলে। কারণ ওয়েব ব্যস্ততা। তবে এই গল্পটি পড়ে সে সম্মত হয়েছে। কাজটি করছে। এটা ভালোলাগার বিষয়। আর চমকও এই সময়ের ব্যস্ত অভিনেত্রী। আমার গল্পটির সঙ্গে দু’জনেই মিশে গেছেন। আশা করছি নতুন কিছু দেখতে পাবেন দর্শকরা।

গল্পের একটা পর্যায়ে দেখা যাবে, রাতভর বৃষ্টি হচ্ছে। হাফিজের মাচায় উঠে আসে জাত সাপ। কামড় বসায় তার পায়ে। সেই রাতে মাতবর সাহেব জোনাকির ঘরে আসে! কী কথা বলে অসহায় জোনাকির সাথে? জানে শুধু জোনাকিরা!

হিমু আকরাম জানান, চরিত্রের প্রয়োজনে গত তিনদিন ধরে কৃত্রিম বৃষ্টিতে ভিজে, খালের পানিতে ডুবে বেজায় কষ্ট করছেন শ্যামল-চমক। চরিত্রের প্রতি যেমন একাগ্রতা সচরাচর মেলে না বলেই মন্তব্য করেন মেধাবী এই নির্মাতা ও গল্পকার। ‘জোনাকিরা জানে শুধু’ নির্মিত হচ্ছে চ্যানেল আই-এর জন্য।

Tags: রুকাইয়া জাহান চমকশহীদুজ্জামান সেলিমশ্যামল মাওলাহিমু আকরাম
Previous Post

আওয়ামী লীগের ছলের অভাব নাই: মির্জা ফখরুল

Next Post

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হলেন শহিদুল ইসলাম

Next Post
শহিদুল ইসলাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হলেন শহিদুল ইসলাম

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৩০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT