চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলকনি থেকে পড়ে ভারতের সাবেক পেসারের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 20, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাসার বেলকনি থেকে পড়ে মারা গেছেন ভারতের সাবেক পেসার ডেভিড জনসন। ৫২ বর্ষী ক্রিকেটার এমন মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জনসনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বলছে, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নিজ বাসার চতুর্থ তলার বেলকনি থেকে পড়ে যান জনসন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

স্বজন ও প্রতিবেশিরা বলছেন, দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছিলেন জনসন। নিয়মিতই হাসপাতালে যেতে হতো তার। গত সপ্তাহেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হলে তিন দিন আগে বাড়ি ফেরেন।

বাড়ির কাছে একটি ক্রিকেট একাডেমি চালাতেন জনসন, তবে আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না। সবকিছু মিলিয়েই ভেঙে পড়েছিলেন জনসন। এ কারণে বেলকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে পারেন সাবেক পেসার।

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে তারা।

দীর্ঘদিন রাজ্য দল কর্ণাটকের হয়ে একসঙ্গে খেলছেন অনিল কুম্বলে আর জনসন। সাবেক সতীর্থের মৃত্যুতে শোকাহত তিনিও। বলেছেন, ‘আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুতে শোকাহত। ওর পরিবারকে সমবেদনা জানাই। খুব দ্রুতই চলে গেলে বেনি।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জনসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের সাবেক ফাস্ট বোলার ডেভিড জনসনের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা। খেলায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ভারতের জাতীয় দলে খুব একটা খেলার সুযোগ হয়নি জনসনের। আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল দুটি টেস্ট খেলেছেন এই বোলার। ঘরোয়া প্রতিযোগিতায় দারুণ পারফরম্যান্স করে ১৯৯৬ সালে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কর্নাটকের ফাস্ট বোলার। ১৯৯৫-৯৬ সালে রঞ্জি ট্রফিতে কেরালার বিপক্ষে ১৫২ রানে ১০ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন।

১৯৯৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে অভিষেক হয় জনসনের। প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে আউট করেন মাইকেল স্ল্যাটারকে। একই বছর ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেন জনসন। ওই টেস্টের প্রথম ইনিংসে নেন ২ উইকেট।

প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৩৯ ম্যাচে ১২৫ উইকেট নেন জনসন। এছাড়া লিস্ট এ গেমে ৩৩ ম্যাচে ৪১ উইকেট রয়েছে তার ঝুলিতে।

Tags: জনসনভারতমৃত্যুলিড স্পোর্টস
Previous Post

ভিয়েতনামের সাথে গভীর সম্পর্কের অঙ্গীকার ভ্লাদিমির পুতিনের

Next Post

দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

Next Post
দুই পুলিশ কর্মকর্তা ও দুই আসামি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

সাউথ আফ্রিকার এমপি বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভকারীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদী মন্তব্য করায় সাউথ আফ্রিকার এমপি বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT