চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্সের সময় জীবন ‘ধারাবাহিক নাটক’ হয়ে গিয়েছিল!

নিজের জীবন সম্পর্কে বলতে গিয়ে এমনটাই জানালেন জনি ডেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা জনি ডেপ সমুদ্রের পাড়ে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নতুন ছবি ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত জনি ডেপ। সম্প্রতি সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার স্ক্রিনিং হয়েছে। সেখানে এক প্রেস কনফারেন্সে জনি ডেপ কথা বলেছেন নিজের জীবন নিয়ে।

বোহেমিয়ান শিল্পী আমাদেও মোদিগ্লিয়ানির চরিত্র ফুটিয়ে তুলতে নির্মাতা হিসেবে জনি ডেপের অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, ‘আমি অনেক কিছুর মধ্য দিয়ে গেছি, তবে আমি ঠিক আছি।’

বিচ্ছেদ নিয়ে দীর্ঘ আইনি লড়াই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা সবাই বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, যেতে হয়… হয়তো আপনাদেরটা আমার মতো ধারাবাহিক নাটকে পরিণত হয়নি, টেলিভিশনের অবশ্যই।’

সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হয়েছে মোদি। মোদিগ্লিয়ানির জীবনের ৭২ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে এই ছবি। পুলিশের থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তার ক্যারিয়ার শেষ করে দেয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তার পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তার জীবন পরিবর্তন করতে পারেন।

ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে আল পাচিনোকে। আল পাচিনো ছাড়াও এই ছবিতে থাকছেন রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে।

ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে এই ছবি। গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: আল পাচিনোজনি ডেপমোদিলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

কক্সবাজারে ৫৩০ বস্তা পলিথিন জব্দ

Next Post

শেরপুরে আদালত থেকে পালানো আসামী ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার

Next Post
শেরপুরে আদালত থেকে পালানো আসামী ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে আদালত থেকে পালানো আসামী ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের সীমান্তে দীর্ঘ লাইন করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটি ডলারের সহায়তা ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT