চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 08, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে অর্টিফিসিয়াল নিউরন নেটওয়ার্ক ডিজাইন করে চলতি বছর অর্থ্যাৎ ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড এবং কানাডায়িন বিজ্ঞানী জিওফ্রে হিন্টন।

আজ ৮ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স পদার্থবিজ্ঞানে  বিশেষ অবদানের জন্য যৌথভাবে জন হোপফিল্ড এবং জিওফ্রে হিন্টন এর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টনকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য এ পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হপফিল্ড এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য সংরক্ষণের পাশাপাশি আবার তা পুনর্গঠন করতে পারে। আর হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জন হোপফিল্ড ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেক পিএইচডি অর্জন করেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিওফ্রে হিন্টনের ১৯৪৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে ১৯৭৮ সালে পিএইচডি অর্জন করেন।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অগাস্তিনি, হাঙ্গেরিয়ান বিজ্ঞানী ফ্রেঙ্ক ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লুইলিয়ে। ইলেকট্রনের আলোক শোষণের ঘটনাকে অ্যাটোসেকেন্ড স্কেলে পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন তারা।

Tags: জিওফ্রে হিন্টননোবেলপদার্থবিজ্ঞান
Previous Post

নেত্রকোনার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Next Post

ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে আম্পায়ারিংয়ে বাংলাদেশের সৈকত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল উজ্জ্বল লাল জার্সি পরা, পিন্নি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে আম্পায়ারিংয়ে বাংলাদেশের সৈকত

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT