চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর, তফসিল ঘোষণা

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
8:02 অপরাহ্ন 05, নভেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, সংবাদ সম্মেলনে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।

বুধবার ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জকসু নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে একাধিক মতবিনিময়ের পর সকলের পরামর্শ, দাবি-দাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সাংগঠনিক ক্যালেন্ডার বিবেচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

অধ্যাপক মোস্তফা বলেন, জকসুর প্রথম নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক এই প্রত্যাশায় আমরা এই উদ্যোগ নিয়েছি। অংশীজনদের মতামত যতটা সম্ভব অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনী তফসিল ঘোষণা সংক্রান্ত অফিসিয়াল নোটিশ, জকসু নির্বাচন ২২ ডিসেম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণাকৃত তফসিল অনুযায়ী, আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর, নির্বাচনী তফসিল ঘোষণা ৫ নভেম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর, জকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (সকাল ৯টা থেকে বিকাল ৩টা), জকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর (সকাল ৯টা থেকে বিকাল ৩টা), মনোনয়ন পত্র বাছাই ১৯ ও ২০ নভেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর। ‎প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হবে ৯ ডিসেম্বর, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

জকসু নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এছাড়া ২২ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে গণনা করা হবে। ভোট গণনার ওপর ভিত্তি করে ২২ অথবা ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

এছাড়া জকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ থেকে ২৬ নভেম্বর (সকাল ৯টা থেকে বিকাল ৩টা), ‎চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর।

উল্লেখ্য, ২০০৫ সালে কলেজ থেকে আলাদা হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপর থেকে প্রায় ২০ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Tags: কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদজকসু নির্বাচনজগন্নাথ বিশ্ববিদ্যালয়তফসিল ঘোষণাসংসদ নির্বাচন
Previous Post

গণসংযোগকালে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ-ক্ষোভ ও নিন্দা

Next Post

বিমানবন্দরে আগুনের ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ১৫ নভেম্বর

Next Post
বাংলাদেশের একজন নেতা ভাষণ দিচ্ছেন, পত্রপাঠের পেছনে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে আগুনের ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ১৫ নভেম্বর

অপহরণের ২২ দিন পর যশোর থেকে ৪ জন উদ্ধার ও গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় অপহরণের ২২ দিন পর যশোর থেকে ৪ জন উদ্ধার, গ্রেপ্তার ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT