চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জকসু নির্বাচন: ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 07, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ আরও দুটি কেন্দ্রের ফল ঘোষণার পর মোট ১১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে।

বুধবার (৭ জানুয়ারি) এই পর্যন্ত ঘোষিত ১১টি কেন্দ্রের সম্মিলিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. রাকিব পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। শিবির সমর্থিত রিয়াজ পেয়েছেন ১ হাজার ৩১ ভোট। ফলে ১১১ ভোটের ব্যবধানে ভিপি পদে ছাত্রদল এগিয়ে রয়েছে।

অন্যদিকে জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম পেয়েছেন ১ হাজার ৭৬ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজা পেয়েছেন ৫৭০ ভোট। এই পদে শিবির ৫০৬ ভোটের বড় ব্যবধানে এগিয়ে আছে। এজিএস পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ২০ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট। এজিএস পদে শিবিরের লিড ১২২ ভোট।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়ে এগিয়ে থাকলেও ছাত্রদল সমর্থিত মো. রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ৫১ ভোট এবং মো. রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৩৯ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট, বিপরীতে ছাত্র ফ্রন্ট সমর্থিত ইভান তাহসীব পেয়েছেন ২৩ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন এবং ফার্মেসি এই চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ঘোষিত ছয় কেন্দ্রের মধ্যে পাঁচটিতে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেল লিডে ছিল। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে জকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

Tags: জকসু নির্বাচন
Previous Post

ভারত–পাকিস্তান টানাপোড়েন, করমর্দনে বদলাবে কি সম্পর্ক?

Next Post

ইয়েমেনে সৌদি জোটের হামলায় পলাতক এসটিসি নেতা আল-জুবাইদি

Next Post
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের সভাপতি, আইদারাস আল-জুবাইদি,  ছবি: সংগৃহীত।

ইয়েমেনে সৌদি জোটের হামলায় পলাতক এসটিসি নেতা আল-জুবাইদি

ছবি: সংগৃহীত

১৯ বছর পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT