চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছের বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জুনে

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
1:22 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ ও ইউনিটভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে জুন মাসে। গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবছর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা সার্বিকভাবে তদারকি করতে ইউনিট কমিটিগুলোর প্রস্তাব বা সুপারিশ বিবেচনা ও অনান্য আনুষাঙ্গিক সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ইউনিট কমিটি থেকে আবেদন করার যোগ্যতা, আবেদন ফি নির্ধারণের বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে প্রস্তাব যাবে। এ ছাড়া ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা প্রণয়ন করে কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদনের জন্য জমা দেবে।

রেজিস্ট্রার বলেন, তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর সমন্বয়ে এ ইউনিট। যেখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিজ্ঞান অনুষদের ডিন, যুগ্ম-সমন্বয়ক হিসেবে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন এবং সদস্য হিসেবে ইউনিটভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানরা দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও ইন্সটিটিউটগুলো (শিক্ষা-গবেষণা ও আধুনিক ভাষা) নিয়ে বি ইউনিট গঠন করা হয়েছে। যেখানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। যুগ্ম-সমন্বয়ক হিসেবে কলা ও আইন অনুষদের ডিন এবং সদস্য হিসেবে ইউনিটভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানরা দায়িত্ব পালন করবেন।

বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগগুলো নিয়ে সি ইউনিট গঠন করা হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এই ইউনিটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে ইউনিটভুক্ত বিভাগের চেয়ারম্যানরা দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও একাধিক ডিনদের সাথে কথা বলে জানা গেছে, ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য ইউনিটভিত্তিক কমিটিগুলো ইতিমধ্যেই পরীক্ষার প্রাথমিক তারিখ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় কমিটি সমন্বয় করে তারিখ চূড়ান্ত করবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ‘ইউনিট কমিটি থেকে সি ইউনিটের পরীক্ষা নেওয়ার প্রাথমিক তারিখ পাঠিয়েছি। এটি কেন্দ্রীয় কমিটি থেকে সমন্বয় করে চূড়ান্ত করা হবে। তবে পরীক্ষা মে মাসে নেওয়া সম্ভব হবে না। জুন মাসে আমরা পরীক্ষা নেব।’

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিস্নাতক ভর্তি
Previous Post

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’এর কার্যক্রম শুরু

Next Post

টর্নেডো ইনিংসের পর হতাশার কথাগুলো জানালেন পুরান

Next Post
ধোনি তার ব্যাটের পাশে দাঁড়িয়ে, ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টর্নেডো ইনিংসের পর হতাশার কথাগুলো জানালেন পুরান

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদনের জন্য নারী সাংবাদিকের কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বর্গে’র গল্প শুনে দুই মিনিটও ভাবিনি, হ্যাঁ বলে দিয়েছি: অপু বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT