চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ুন আজাদের ওপর হামলাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 09, এপ্রিল 2024
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
আটক ব্যক্তির হাতের কব্জিতে হাতকড়া পরানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষাবিদ ও কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে এটিইউ।

২০২২ সালের ১৩ এপ্রিল এ হত্যা মামলার রায় হয়। তাতে ৪ আসামির ফাঁসির আদেশ দেন আদালত।

রায়ে বলা হয়, হুমায়ুন আজাদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। ২০০৪ সালে বইমেলায় এই দুই জঙ্গি নেতার নির্দেশে আতাউর রহমান সানির নেতৃত্বে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগনে শহীদ, নূর মোহাম্মদ ওরফে শামীম, হাফিজ মাহমুদসহ অন্যরা হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

পরদিন তার ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর একই বছরের ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ।

পরে হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। অন্য একটি মামলায় ২০০৭ সালে আবদুর রহমান ও সানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারাগারে আছে জেএমবির শুরা সদস্য মিজানুর ও আনোয়ারুল, মারা গেছেন হাফিজ মাহমুদ। তবে পলাতক ছিলেন নূর মোহাম্মদ সাবু ওরফে শামীম আর সালেহীন ওরফে সালাহউদ্দিন। রায়ের দু’বছর পর গ্রেপ্তার করা হলো তাকে।

Previous Post

পাকিস্তান প্রধানমন্ত্রী ও সৌদির যুবরাজের আলোচনায় কাশ্মীর ইস্যু

Next Post

শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের ঈদ বাজার

Next Post
সংযুক্ত আরব আমিরাতের ঈদ বাজারে ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের ঈদ বাজার

নড়াইলে দরিদ্র মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করছে ট্রাই ফাউন্ডেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে দরিদ্র মানুষদের উপহার সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT