চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিগরা’র ট্রেলারে অন্য এক আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেত্রী অন্য এক আলিয়া জিগরা ট্রেলারে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন ধরেই বেশ আলোচনায় রয়েছে আলিয়া ভাট অভিনীত আসন্ন সিনেমা ‘জিগরা’। যেখানে তার সঙ্গে দেখা যাবে উঠতি তারকা বেদাং রায়নাকে। এবার প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির ট্রেলার। যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

প্রকাশ্যে আসা আড়াই মিনিটের ট্রেলারে ভাই-বোনের চরিত্রে দেখা গেছে বেদাং ও আলিয়াকে।  ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন তারা। আত্মীয়দের কাছে অযত্নে মানুষ। সেই ভাই-ই বিদেশে পুলিশের হাতে গ্রেফতার। আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত তার বোন।

পুরো ট্রেলার জুড়ে অ্যাকশন অবতারে দেখা গেছে আলিয়াকে। অভিনেত্রীকে কখনও দেখা গেছে বুলেট ছুঁড়তে, কখনও মারামারি করতে, আবার আবার গাড়ি নিয়ে স্টান্ট করতে।

একটি ডায়লগ রয়েছে, ‘এখন আর হিরো হওয়ার দরকার নেই, এখন বেঁচে বেরোতে হবে’। তাতে আলিয়ার চরিত্র বলছে, ‘এখন হিরো তো আমি হবই’। সেই সঙ্গে ট্রেলার জুড়ে ব্যবহার করা হয়েছে, ‘ফুলো কা তারকা, সাবকা কেহেনা হ্যায়, এক হাজারো মে মেরি বেহেনা হ্যায়’ গানটি। যা কিশোর কুমারের গাওয়া, দেব আনন্দের সিনেমা হরে ‘রাম হরে কৃষ্ণ’ ছবিতে প্রদর্শিত হয়েছিল।

খুব সুন্দর ভাবে ট্রেলারে ফুটে উঠেছে ভাইবোনের কেমিস্ট্রি। এর আগে বেদাংকে দেখা গিয়েছিল জোয়া আখতার পরিচালনায় ‘দ্য আর্চিস’ সিনেমাতে।

ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জিগরা’র প্রযোজনাতে রয়েছে ইটারনাল সানশাইন প্রোডাকশনসও। ছবিটির পরিচালনা করেছেন ভাসান বালা, যিনি এর আগে ‘মনিকা ও মাই ডার্লিং’, ‘পেডলার্স’ এবং ‘মরদ কো দরদ নেহি হোতা’র মতো সিনেমা পরিচালনা করেছিলেন। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: আলিয়া ভাটজিগরাট্রেলারবেদাং রায়না
Previous Post

দেড় লাখের বেশি ইয়াবাসহ যুবক আটক

Next Post

‘ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Next Post
পররাষ্ট্র উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, চোখে চোখে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ছবি, তিনি বসে আছেন, পেছনে কাঠের আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের জীবনের বিনিময়ে যে স্বপ্ন, তা বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT