চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুব আদরে’ নিয়ে জীবন-রুমি জুটির প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 25, জুলাই 2022
in বিনোদন
A A
জুটি জীবন-রুমি চ্যানেল আই অনলাইনের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় গানের সুবাদে গীতিকার ও গায়ক-সংগীত পরিচালক জুটি গড়ে ওঠে। সেক্ষেত্রে রবিউল ইসলাম জীবন ও আরফিন রুমিকে সফল জুটি বলা যায়। দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে ফিরলেন এই জুটি।

২৬ জুলাই প্রকাশিত হচ্ছে তাদের নতুন গান ‘খুব আদরে’।

বরাবরের মতো সুর-সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা আতিয়া আনিসা। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। যেটির নির্দেশনায় আছেন মাসুদ রানা অনিক।

ভিডিওতে মডেল হয়েছেন আরফিন রুমি ও সামিহা আক্তার। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে সিডি চয়েসের ব্যানারে।

গানটি নিয়ে আরফিন রুমি বললেন, ‘আসলে গানের সংখ্যা কমিয়ে দিয়েছি। জীবন ভাইয়ের কথায় বেশ কয়েকটা সফল গান করেছি। অনেকদিন পর আবারও আমরা এক হলাম। এবারও ভালোলাগার মতো কিছুই পেতে যাচ্ছেন শ্রোতারা। এই গানটি প্রযোজনা করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই জহিরুল ইসলাম সোহেল ভাইকে।’

গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘আরফিন রুমি ভাইয়ের সঙ্গে বেশ কিছু গান করা হয়েছে আমার। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে নতুন গান করা হয়নি। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্খীরা আবদার জানিয়ে আসছিলেন। অবশেষে সেই আবদার পূরণ হচ্ছে। আশা করছি আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।’

অতীতে এই গীতিকার-শিল্পী জুটি উপহার দিয়েছেন বেশ কয়েকটি শ্রোতানন্দিত গান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘সহে না যাতনা’, ‘প্রতিদিন দেখি তোমায়’, ‘এতটা ভালোবাসি তোমায়’, ‘প্রেমের পথে’, ‘পাগলী সুরাইয়া’ মতো গানগুলো।

Tags: আরফিন রুমিগানজীবনরবিউল ইসলাম জীবনরুমি
Previous Post

সালমানের পর এবার খুনের হুমকি পেলেন ভিকি-ক্যাটরিনা

Next Post

মেসিকে ২০২৩ সালে ফ্রি ট্রান্সফারে বার্সায় চান জাভি

Next Post
মেসি ও জাভি ফুটবল মাঠে পুরস্কার হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ২০২৩ সালে ফ্রি ট্রান্সফারে বার্সায় চান জাভি

সিইসি কেএম নূরুল হুদা নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব দল নির্বাচনে না আসলেও ভোট হবে: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT