চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চালক মোহনের ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 26, জুলাই 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
দুটি পুলিশ সদস্যের সঙ্গে একজন ব্যক্তি, সবাই মাস্ক পরা, বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় বাসচালক মোহন খানের ভারী যানবাহন চালানোর কোন ড্রাইভিং লাইসেন্স ছিল না। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ থেকে বাসটিতে আরও যাত্রী উঠানো হয় এবং বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকেন মোহন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মোহন ৩ বছর ধরে বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছিল।  গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা হয়।

মঙ্গলবার ২৫ জুলাই দিনগত রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ২৬ জুলাই দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ২২ জুলাই সকালে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির ছত্রাকান্দা এলাকায় অতিরিক্ত যাত্রী বোঝাইকৃত বাশার-স্মৃতি নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৩৮ জন যাত্রী আহত হয়।

এ সড়ক দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। এরপর ঘাতক চালক এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর আভিযানিক দল ঢাকার আশুলিয়া থেকে ঘাতক বাসচালক মো. মোহন খানকে (৪০) গ্রেপ্তার করা হয়। আগে ঘাতক বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার চালক মোহনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাবের এ কর্মকর্তা জানান, মোহন গত ২২ জুলাই সকাল ৯টার দিকে বাশার-স্মৃতি পরিবহনের বাসটি নিয়ে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে অতিরিক্ত যাত্রীবোঝাই করে যাত্রা শুরু করে। ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে বিভিন্ন স্টপেজ থেকে বাসটিতে আরও যাত্রী উঠানো হয় এবং বেপরোয়া গতিতে গাড়িটি চালাতে থাকে।

পরে সকাল ৯ টা ৫০ মিনিটে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় পৌঁছালে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে দুর্ঘটনায় পতিত হয়।

এ সময় ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনগণ দুর্ঘটনায় বাসটির ভেতর থেকে ৫৫ জন যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১৭ জনকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু।

বাকি ৩৮ জন আহত যাত্রীকে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি বলেন, গ্রেপ্তার মোহন ৩ বছর ধরে বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছিল। তার হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যানবাহন চালানোর কোন ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়াও ওই বাশার-স্মৃতি পরিবহনের ফিটনেস সার্টিফিকেট থাকলেও গাড়ির ফিটনেস ভালো ছিল না এবং মিটার নষ্ট ছিল।

দুর্ঘটনার পর মোহন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ঝালকাঠি, টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় তার বিভিন্ন আত্নীয়ের বাসায় আত্মগোপনে থাকেন। অবশেষে আত্মগোপনে থাকাবস্থায় আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Tags: গ্রেপ্তারর‌্যাব
Previous Post

কক্সবাজারে রোহিঙ্গাকে তুলে নিয়ে পিটিয়ে খুন

Next Post

ডেঙ্গুতে মারা গেল ভিকারুননিসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেহজাবিন

Next Post
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রধান গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মারা গেল ভিকারুননিসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেহজাবিন

আবদুল্লাহ আবু সায়ীদ বক্তৃতা, বাংলা ভাষায় আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়িকাকে আলিঙ্গনের ভয়ে নায়ক হতে পারিনি: আবদুল্লাহ আবু সায়ীদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT