চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে শহীদ জুয়েল-শহীদ মুশতাক প্রীতিম্যাচে ৩০ সাবেক ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিজয় দিবসে শহীদ জুয়েল-শহীদ মুশতাক প্রীতিম্যাচের ক্রিকেটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর বিজয় দিবসে শহীদ জুয়েল-শহীদ মুশতাক প্রীতি ম্যাচ শেষে

প্রতি বছরের মতো এবারো বিজয় দিবস উপলক্ষ্যে গড়াবে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। স্বাধীনতা যুদ্ধের শহীদ ক্রিকেট সংগঠক শহীদ জুয়েল ও শহীদ মুশতাককে স্মরণ করে বিশেষ প্রীতি ম্যাচটির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হবে ২০ ওভারের ম্যাচটি। দু’দলে ভাগ হয়ে ম্যাচে অংশ নেবেন সাবেক ৩০ ক্রিকেটার।

গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং মেহরাব হোসেন অপির মতো তারকারা আছেন শহীদ মুশতাক একাদশ দলে।

জুয়েল একাদশ দলে খেলবেন রকিবুল হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক এবং শাহরিয়ার নাফীসসহ এনামুল হক মনির মতো তারকারা।

শহীদ মুশতাক একাদশ: আব্দুল হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।

শহীদ জুয়েল একাদশ: রকিবুল হাসান, এহসানুল হক সেজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফীস, তালহা জুবাইর।

Tags: জুয়েল একাদশবিজয় দিবসবিসিবিমুশতাক একাদশলিড স্পোর্টস
Previous Post

বিজয় দিবসে বাংলাদেশের ৭ রানের জয়

Next Post

বিজয় দিবস উদযাপনে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা বলয়

Next Post
র‌্যাবের নিরাপত্তা বাহিনী বিজয় দিবসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবস উদযাপনে দেশজুড়ে র‌্যাবের কঠোর নিরাপত্তা বলয়

জাকির হুসেন তবলাবাদক, বাংলাদেশি সঙ্গীতজ্ঞ, জীবনের শেষ পর্যায়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তী তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT