চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 07, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
তিন কলেজছাত্রের ছবি, হাসিমুখে, সবুজ প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় বাসের ধাক্কায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহদেতর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলো: যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত সালমানের বাবা আলমগীর হোসেন বলেন, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটাএলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

তিনি বলেন, আমার ছেলেকে আমি মোটরসাইকেল দেই না। ও বন্ধুদের সাথে গিয়ে আজকে কী পরিণতি হলো। আমার আর কেউ থাকলো না। ওদের জন্য ১০ বছর বিদেশে থেকেছি। আমার ছেলেটার পুলিশে চাকরি হওয়ার কথা ছিলো। রাজনৈতিক কারণে চাকরি হলো না। আজকে চাকরিটা হলে আমার সন্তানটা বন্ধুদের সাথে আড্ডাবাজি করতো না, ও বেঁচে থাকতো।

নিহত আরমানের ভাই শিমুল হোসেন জানান, ওরা বন্ধুর ৫জন দুটি মোটরসাইকেল নিয়ে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে নতুনহাটে বাসের ধাক্কায় তারা ছিটকে পড়ে। এতে আমার ভাই আরমানসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। আরেকজন হাসপাতালে আসলে মারা যায়। ওদের বাকী দুই বন্ধুকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনকে হাইওয়ে পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়। একজন ঘটনাস্থলে মারা গেছে। অপর একজনকে যশোর জেনারেল হাসপাতালে আনলে সেও মারা যায়। তবে কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে ছুটে আসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান। তিনি জানান, টিনেজার ছেলেরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। এ গতির কারণে আজকে তিন কলেজ ছাত্রের প্রাণ গেলো। আমাদের অভিভাবকদের আরো সচেতন হতে হবে। অল্প বয়সী সন্তানদের চাওয়া মাত্র মোটরসাইকেল কিনে দেয়া উচিৎ নয়। এবং তারা বন্ধুদের সাথে কি করে বেড়াচ্ছে তা নজরে রাখতে হবে। বিশেষ করে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আর অকালে সড়কে প্রাণ ঝরবে না বলে জানান তিনি।

Tags: যশোরসড়ক দুর্ঘটনা
Previous Post

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শরৎ উৎসব

Next Post

প্রখ্যাত কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিন

Next Post
প্রখ্যাত কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিন উদযাপন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিন

সুইমিংপুলের পাশে সুন্দর ল্যান্ডস্কেপ ও সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনানীতে সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT