চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনিরামপুরে জোরপূর্বক মাছ বিক্রির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in অপরাধ, জনপদ, যশোর
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যরা মনিরামপুরে মাছ বিক্রির অভিযোগে তদন্ত করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরের মনিরামপুরে ঘের থেকে ধরা মাছ বিক্রির উদ্দেশে নেয়ার পথে জোরপূর্বক বিক্রির অভিযোগ ওঠেছে স্থানীয় রাজনীতিতে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে। ওই ঘেরের যৌথ মালিক মনিরামপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল বাশার ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনিরামপুর উপজেলার সহ-সভাপতি মো. লিয়াকত আলী।

ঘটনা জানাজানির পর মাছ বিক্রির টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে নেহালপুর ইউনিয়নের জি এম খলিলুর রহমানের বিরুদ্ধে। মাছ কেড়ে নেয়ার নির্দেশদাতা হিসেবেও নাম এসেছে খলিলুরের।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাড়িয়ালী গ্রামের আবু নছর ঘেরের মাছ ধরে বিক্রির জন্য ভবদহ মাঠের আড়তে নিয়ে যাচ্ছিলেন। পথে মনোহরপুর বাজারে একদল লোক সেই গাড়িতে উঠে পড়ে এবং সেই মাছ কপালিয়া বাজারে তাদের মত বিক্রি করে টাকা নিয়ে যায়। পরে ঘেরের মালিক ও স্থানীয়রা বাজারের সিসিটিভি ফুটেজ দেখে জোরপূর্বক মাছ কেড়ে নেয়ার সাথে মাহাবুর রহমান, রাজিব হোসেন, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে চিহ্নিত করেন।

অভিযুক্তদের সবাই নেহালপুর ইউনিয়নের রাজনীতিতে জড়িত। এলাকাবাসীর অভিযোগ, খলিলুর এ ঘটনার মূল নির্দেশদাতা। অভিযুক্তদের মধ্যে সাইফুল সম্পর্কে খলিলুরের ভাতিজা।

আরও জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্থানীয় ঘুঘুদহ বিলে মাছের ঘের রয়েছে। শনিবার দুপুরে লেখকের ঘের থেকে মাছ ধরে কপালিয়া বাজারে বিক্রির উদ্দেশে পাঠানো হয়। কেড়ে নেয়া ওই গাড়িতে লেখকের মাছ রয়েছে মনে করে লিয়াকত ও আবু নসরসহ ঘেরের অংশীদারদের মাছ কেড়ে নেন অভিযুক্তরা, যার দৃশ্য মনোহরপুর বাজারের সিসি টিভির ফুটেজে ধরা পড়ে।

জোর করে মাছ বিক্রি করে নেয়ার বিষয়ে ঘের মালিক মনিরামপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাশার চ্যানেল আই অনলাইনকে জানান, শনিবার আমার ঘের থেকে মাছ তুলে ভবদহ বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে কিছু সন্ত্রাসী মাছের গাড়িতে উঠে পড়ে। পরে তারা ওই মাছ বিক্রি করে টাকা নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহবুর রহমান, রাজিব হোসেনকে চিহ্নিত করে। পরে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান আমাদের ৮৯ হাজার টাকা ফেরত দেন।

অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আছে কি না এমন প্রশ্নে বাশার জানান, এলাকায় এখন আওয়ামী লীগের কেউ নেই, সবাই পালিয়ে বেড়াচ্ছে জীবন নিয়ে। সুতরাং তাদের দ্বারা এমন হওয়ার কথা না। যে ফোনে ফোনে কোনো সালিশ বিচার ছাড়াই ৮৯ হাজার টাকা উদ্ধার করে দিল, তারও হাত থাকতে পারে। সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না এজন্য সরাসরি তার বিরুদ্ধে আমার অভিযোগ নেই। তবে সিসিটিভি ফুটেজে তার ভাইপোকে আমরা শনাক্ত করেছি।

অভিযুক্ত মাহাবুর রহমান বলেছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, আমার সাথে শত্রুতা করে অন্যরা এ কাজ করছে। মাছের গাড়িতে আমার যে ছবি দেখা গেছে, এমন ছবি আরও পাঠানো যাচ্ছে। আর একটা গাড়িতে উঠলেই তো প্রমাণিত হয় না যে ছিনতাই করছি। গাড়িতে উঠলে তো ছবি উঠতেই পারে। তবে এ বিষয়ে আমি এখন কথা বলতে পারব না, এখন আমি একটা ঘেরের মধ্যে আছি। পরে কথা হবে।

অন্যের মাছ কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে খলিলুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে ফোন কেটে দিয়ে নাম্বার বন্ধ করে রাখেন। অন্য অভিযুক্ত রাজিব হোসেন, সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ জানান, আমাদের কাছে তথ্য আছে, দুই পক্ষ বসে বিষয়টির মিমাংসা করেছে। তবে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেনি।

Tags: খলিলযশোরলিয়াকত
Previous Post

ভার্চুয়ালি বিএনপি’র সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান

Next Post

হজের প্রস্তুতি গ্রহণে বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার

Next Post
বাংলাদেশের হজ প্রস্তুতি নিয়ে সৌদি সরকারের প্রশংসা, আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের প্রস্তুতি গ্রহণে বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক পরিবর্তন হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT