চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 19, জুলাই 2026
in বিনোদন
A A
বিবাহের মুহূর্তে নবদম্পতি হাতে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের সুখবর ভাগ করে নিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। সমাজমাধ্যমে নিজের পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে জীবনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।

ভিডিওর শুরুতেই দেখা যায়, জেনিফার ও উইলিয়াম একে অপরের হাত ধরে রয়েছেন। সেই দৃশ্যের ওপর লেখা ছিল—’জাস্ট ম্যারিড’। এরপর একের পর এক ফ্রেমে ধরা পড়ে তাদের বিয়ের নানা মুহূর্ত। চার্চের ভিতরে খ্রিস্টান রীতি মেনে বিয়ের অনুষ্ঠান, বাইরে নবদম্পতির আনন্দঘন উদযাপন এবং একে অপরকে ভালোবাসার চুম্বনে শুভসূচনা—সব মিলিয়ে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

পোস্টের ক্যাপশনে জেনিফার লিখেছেন, “আনুষ্ঠানিকভাবে আমার মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেই—আমার স্বামী।” এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভরে যায় জেনিফার। ভক্ত, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন।

এর আগে প্রায় এক মাস ধরে জেনিফারের বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। খবর ছিল, ১৬ জুলাই লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও সেই সময় জেনিফার বা উইলিয়াম কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। ফলে বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছিল।

এদিকে বিয়ের আগেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে জেনিফারের বিয়ের গাউন তৈরির নেপথ্যের একটি ভিডিও। সেখানে গাউনের সূক্ষ্ম নকশা, কারুকাজ এবং ডিজাইন নিয়ে অভিনেত্রীকে উচ্ছ্বসিতভাবে আলোচনা করতে দেখা যায়। মাথায় বিয়ের ওড়না পরে নিজের ‘ব্রাইডাল লুক’ নিয়েও তিনি বেশ উৎসাহ প্রকাশ করেছিলেন।

সব মিলিয়ে, জেনিফার উইনগেটের নতুন জীবনের সূচনা তার অনুরাগীদের কাছেও এক আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। দীর্ঘদিনের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

Tags: বিয়ে করলেনভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী
Previous Post

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

Next Post

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

Next Post
নিরাপদে পেয়ারা বাগানে ঘুরতে থাকা কলেজছাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

মেসি আর্জেন্টিনা জার্সি পরে, মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT