চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুল প্রতীক্ষিত কনসার্ট স্থগিত করলেন জেনেফার লোপেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 02, জুন 2024
in বিনোদন
A A
জেনেফার লোপেজের পারফরম্যান্সের ছবি, মঞ্চে গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনেফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন এখন চর্চায়। এর মাঝেই বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করে সেই গুঞ্জন আরও উসকে দিলেন জেনেফার লোপেজ।

পাঁচ বছর বিরতির পর আগামী মাস থেকে ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট শুরু করার কথা ছিল শিল্পীর। টিকেটও বিক্রি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তা বাতিল করলেন তিনি।

শুক্রবার এই সংগীত সফর বাতিলের ঘোষণা দেয় আয়োজক লাইভ নেশন এন্টারটেইনমেন্ট। জানানো হয়েছে, পরিবার, বন্ধু ও সন্তানদের সময় দেয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যারা টিকেট কিনে ফেলেছেন, তাদেরকে অর্থ ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে।

আন্তর্জাতিক এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি ফ্লোরিডার অরল্যান্ড থেকে ২৬ জুন শুরু হয়েছে ৩১ আগস্ট হিউস্টনে শেষ হওয়ার কথা ছিল।

লোপেজ তার অফিশিয়াল ওয়েবসাইটেও কনসার্ট বাতিলের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আপনাদের মন ভেঙেছে জানি। এই ঘোষণা দিতে আমারও মন ভেঙ্গে যাচ্ছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আবার প্রস্তুত হয়ে ফিরবেন।

বিচ্ছেদের গুঞ্জন ছাড়াও লোপেজ এখন আলোচনায় গত ২৪ মে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমা ‘অ্যাটলাস’ দিয়ে। গতকাল পর্যন্ত নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার টপ চার্টের শীর্ষে ছিল ব্র্যাড পেটন পরিচালিত সিনেমাটি।

২০০১ সালে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার-বেন। ২০০২-এর নভেম্বরে বাগদানও সারেন তাঁরা। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি। ২০০৪ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। দু’জনেই বিয়ে করেন অন্যত্র।

তার প্রায় ১৭ বছর বাদে ২০২১ সাল থেকে ফের একসঙ্গে দেখা যায় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। বছর ঘুরতে না ঘুরতেই বিয়েও করে নেন তাঁরা। একসঙ্গে থাকার জন্য নতুন বাড়িও কিনেছিলেন তখন।

সেই বাড়ি ছেড়ে ইতিমধ্যেই নাকি বেরিয়ে এসেছেন বেন। বাড়িটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে। বেন আপাতত থাকছেন প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের বাড়ির কাছাকাছি।

সূত্র: ভ্যারাইটি

Tags: জেনেফার লোপেজলিড বিনোদন
Previous Post

চাঁদে অবতরণ করেছে চীনের মহাকাশযান

Next Post

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রীদের পদত্যাগের হুমকি

Next Post
বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে এক শিশু, যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রীদের পদত্যাগের হুমকি

কুড়িগ্রামে ট্রাক চাপায় যুবলীগ কর্মীর মৃত্যু, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে ট্রাক চাপায় যুবলীগ কর্মী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT