চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন নায়িকার জটিলতায় আটকে ফারহানের ‘জি লে জারা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ফারহানের 'জি লে জারা' সিনেমার জন্য তিন নায়িকা একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে আজও ঝুলে রয়েছে ফারহান আখতারের বহুচর্চিত এবং প্রতীক্ষিত প্রজেক্ট ‘জি লে জারা’। যেই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার কথা ছিল ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার।

২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে মুখ্য চরিত্রে নিয়ে ‘জি লে জারা’ চলচ্চিত্রের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পরিচালক। তবে তারপর থেকে বেশ কয়েকবার কাজ থমকে গেছে এই ছবির কাজ। কখন করোনা তো কখনও তিন নায়িকার ডেট সমস্যা।

ইউটিউব চ্যানেল আওয়ার স্টুপিড রিঅ্যাকশনসকে দেওয়া এক সাক্ষাতকারে, পরিচালক-অভিনেতা ফারহান আখতার প্রকাশ করেছেন যে ছবিটি বাক্সবন্দি করা হয়নি কিংবা বাতিলও হয়নি। তিনি বলেছেন, ‘আমি একদমই একথা বলব না যে এই ছবিটা বন্ধ হয়ে গেছে। আমি যা বলব তা হ’ল এটি একটু পিছনের সারিতে রয়েছে। এটি এমন একটি চলচ্চিত্র যা ঘটবে। আবার কবে হবে জানি না। তবে ছবির স্ক্রিপ্ট অনবদ্য এবং ইতিমধ্যে এটি নিয়ে অনেক দূর কাজ করা হয়েছে’।

তবে ছবির মূল কাস্ট হয়তো আর এক থাকবে না বলে ইঙ্গিত দিয়ে ফারহান বলেন, ‘আমি ছবির জন্য সব লোকেশন স্কাউট, মিউজিক রেকর্ডিং শেষ করেছি। সুতরাং এটি কেবল সময়ের অপেক্ষা যে এই ছবি ফ্লোরে যাবে। আমি কাস্ট সম্পর্কে আর মন্তব্য করতে পারি না, যে কারা এই ছবির অংশ হবে। কিন্তু সিনেমা কি হবে? হ্যাঁ, তা হবে।”

২০২৪ সালে ললানটপের সাথে কথা বলার সময়, আলিয়া ভাট ‘জি লে জারা’ সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘প্রধানশিল্পীদের একসাথে তারিখ পাওয়া খুব কঠিন, কিন্তু সবার মাথায় এটা আছে যে ছবিটা বানাতে হবে’।

ফারহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’ এর ২০ তম বার্ষিকীতে তিন নায়িকাকে নিয়ে এই ছবিটি ঘোষণা করেছিলেন। এই ছবির সঙ্গেই পরিচালকের আসনে ফেরার কথা ছিল ফারহানের। –পিঙ্কভিলা 

Tags: ‘জি লে জারা’আলিয়া ভাটক্যাটরিনা কাইফপ্রিয়াঙ্কা চোপড়া
Previous Post

বিপিএল আয়োজন করবে আমেরিকান কোম্পানি আইএমজি

Next Post

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালতে স্থগিত

Next Post
সাংবাদিকদের সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালতে স্থগিত

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সাক্ষাৎ, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তবর্তী সরকার ইসির উপর কোন প্রভাব খাটায়নি: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT