চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
7:16 অপরাহ্ন 07, এপ্রিল 2025
in কুড়িগ্রাম, জনপদ
A A
Young boy wearing traditional white attire and cap, smiling at camera. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী কিশোরের মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে। সে গত ৪ মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হাফেজি পাস করেছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিৎ করে জানান, আজ ৭ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত মো. তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসীন্দা জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে সাজিম ৪ বন্ধুর সাথে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীর তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়। পরে ফেরার সময় মাঝনদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাজিম।

তারা জানায়, এসময় তার বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করলেও তাকে খুঁজে না পেয়ে পরদিন সোমবার তার লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলানো হয়। নিখোঁজ মাদরাসা ছাত্রকে না পাওয়ায় সোমবার পুনরায় উদ্ধার কাজ চলাকালে ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে থাকলে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির সংহতি সমাবেশ

Next Post

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যুবককে কুপিয়ে জখম

Next Post
চোখ হারানো যুবক আহত অবস্থায় শোবার ঘরে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যুবককে কুপিয়ে জখম

ঢাকার একটি মার্কেটে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে কেএফসি-পিজ্জা হাটসহ ৫ রেস্টুরেন্টে ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT