চার দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে কাকরাইলে গণসমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। ছাত্রছাত্রীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের নির্বাহী আদেশে দাবি পূরণ চান শিক্ষকরা।








