চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন এফডিসিতে আসেন না, জানালেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 09, অক্টোবর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন জায়েদ খানকে নিয়মিত দেখা যেত। সর্বশেষ নির্বাচনে নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ নিয়ে বিতর্কের পর থেকে দূরে আছেন এই নায়ক। সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটি আসলে কার, এই সিদ্ধান্তের বিষয়টি আদালতে বিচারাধীন।

এদিকে, শিল্পীর সমিতির নির্বাচনের পর থেকে গত তিন মাস এফডিসিতে আসেন না জায়েদ খান, এমনকি কোনো ছবির শুটিংও করছেন না।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও জায়েদকে আগের মতো দেখাই যায় না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জায়েদ। গত কয়েকমাস ধরে নিজের ফেসবুকে প্রতিনিয়ত নিজ এলাকা পিরোজপুরের বিভিন্ন কর্মকাণ্ডের আপডেট দিচ্ছেন। তাকে পাওয়া যাচ্ছে না চলচ্চিত্রে সংশ্লিষ্ট কোনো কাজে!

এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, জায়েদ খান কি গ্রামে ফিরে গেছেন? একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক জানিয়েছেন, ব্যক্তিগত কাজে গত ১৫ দিন ধরে নিজের এলাকা পিরোজপুরে অবস্থান।

তিনি বলেন, বাবা মায়ের কবরস্থান ঠিকঠাক করাসহ কিছু কাজ ছিল সেগুলো করেছি। যেহেতু শুটিং ব্যস্ততা কম, এই সুযোগে নিজ এলাকায় উন্নয়নে সময় দিচ্ছেন। আগামী ৪ থেকে ৫ দিন পর ঢাকায় ফিরবেন।

জায়েদ খান বলেন, পিরোজপুরের নেছারাবাদের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার আসার কথা শুনে ঝড়-বৃষ্টির মধ্যেও হাজার মানুষ উপস্থিত হয়েছিল। এছাড়া নিজ এলাকায় ‘সাপোর্ট মানবকল্যাণ সংস্থা’ সংগঠনের মাধ্যমে সহস্রাধিক বনজ ও ফলদ গাছ বৃক্ষরোপণ করেছি।

আগে নিয়মিত এফডিসিতে গেলেও কেন সেখানে যান না জানতে চাইলেন জায়েদ খান বলেন, অনেকে মনে করে অন্য কারো ভয়ে হয়তো যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে। কারা তাদের এখানে আসার সুযোগ দিয়েছে এটা এখন সবাই জানে।

জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করেন। এই ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। জায়েদ জানান, সোনার চরের শুটিং ৮ থেকে ৯ মাস হয়ে গেছে। ঢাকায় ফিরে এই ছবির ডাবিং করবেন।

Tags: চলচ্চিত্র শিল্পী সমিতিজায়েদ খানলিড বিনোদন
Previous Post

মন্থর উইকেটে ডট বলের ফাঁদে বাংলাদেশ

Next Post

ডিক্যাপ্রিও-স্করসিসের ছবি থেকে বের হয়ে গেলেন কিয়ানু রিভস

Next Post
কিয়ানু রিভসের হাসিমুখের ছবি, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিক্যাপ্রিও-স্করসিসের ছবি থেকে বের হয়ে গেলেন কিয়ানু রিভস

Dramatic scene of a man with a fierce expression and open mouth. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেল আহমেদ রুবেলের প্রথম গান ভিডিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT